আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

Ava Development Society

Requirements

Additional Requirements

  • Age 22 to 40 years
  • বয়স (৩০-০৯-২০২৫ ইং তারিখে)ঃ উক্ত পদের জন্য বয়স সর্বোচ্চ ৪০ বছর।
  • স্নাতক/মাষ্টার্স/সমমান

    (পিকেএসএফ এর অর্থায়নভূক্ত প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে আঞ্চলিক ব্যবস্থাপক পদে ২ বছরের চাকুরীর অভিজ্ঞতা সহ কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম ও ই-মেইল পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে।)


Responsibilities & Context

আভা ডেভেলপমেন্ট সোসাইটি, এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং-৪৭০) এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন মূলক বে-সরকারী সংস্থা। উক্ত সংস্থার ঋণ কার্যক্রমে নাটোর, রাজশাহী, বগুড়া, নওগাঁ ও পাবনা জেলায় নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Bogura, Naogaon, Natore, Pabna, Rajshahi

Read Before Apply

 

Apply Procedure

Hard Copy

আবেদনের শর্তাবলী ঃ

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর সহ), সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবিসহ আগামী ১৬/১০/২০২৫ ইং তারিখের মধ্যে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা উল্লেখিত ঠিকানায় সরাসরি/কুরিয়ার/ডাকযোগে হার্ডকপি পৌছাতে হবে ও প্রার্র্থীকে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। উল্লেখিত পদে আবেদন কারীদের আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার তারিখ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার দিন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিঃ ফি বাবদ ৩০০/- টাকা প্রদান করে রেজিষ্ট্রেশন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্বাচিত হলে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দেখাতে হবে এবং যোগদানের সময় জামিনদারকে সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে, প্রতি কর্মদিবসে ৫০/- টাকা লান্স ভাতা ও শাখা ব্যবস্থাপকদের তৈল ও জ্বালানী খরচ ৩,০০০/- টাকা এবং ফিল্ড অফিসারদের তৈল ও জালানী খরচ ২০০০/- টাকাসহ চাকুরী স্থায়ীকরনের পর হতে সংস্থার নিয়মানুযায়ী বছরে ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে। বি:দ্র: কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে পেতে ভিজিট করুনঃ www.avadsngo.com

 

প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক

আভা ডেভেলপমেন্ট সোসাইটি

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও পরীক্ষার স্থান

আভা ডেভেলপমেন্ট সোসাইটি, প্রধান কার্যালয়, মধুবাড়ী, গোপালপুর, লালপুর, নাটোর।

Company Information

Ava Development Society

FollowMore jobs from this company

Address:

Gopalpur, Lalpur, Natore

Website:

https://avadsngo.com/

Business:

NGO

To apply for this job email your details to mahadihasanbappy0619@gmail.com