ফিল্ড কো-অর্ডিনেটর

Physio Sheba Pain, Paralysis Center & Home Service

Requirements

Education

  • Bachelor/Honors

Additional Requirements

আমাদের প্রত্যাশা

আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার মানসিকতা।

রোগী, ডাক্তার ও সহকর্মীদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ।

Physio Sheba-এর ইমেজ ও সুনাম রক্ষা করার দায়িত্ব নেওয়া।

কাজকে শুধু “জব” হিসেবে না দেখে নিজের ক্যারিয়ারের উন্নতির পথ হিসেবে দেখা।


Responsibilities & Context

ডিউটি সময়: সকাল ১০টা – রাত ৯টা (সাপ্তাহিক ১ দিন ছুটি)

প্রয়োজনে সময় কিছুটা কম-বেশি হতে পারে। অফিস ও সার্ভিসের প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে হবে।

অফিসিয়াল নাম্বার দেওয়া হবে – সব যোগাযোগ এবং অফিসিয়াল কাজ শুধুমাত্র সেই নাম্বার দিয়েই করতে হবে (মনিটরিং করা হবে)।

প্রধান দায়িত্ব ও কাজের ক্ষেত্র

রোগী মনিটরিং ও ফিল্ড ভিজিট

  • রোগীর বাসায় গিয়ে সেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা।
  • রোগীর মতামত ও অভিজ্ঞতা সংগ্রহ করে অফিসে রিপোর্ট করা।
  • নতুন বা পুরনো রোগীদের ফলো-আপ রাখা এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা।

ডাক্তার, হাসপাতাল ও ক্লিনিক ভিজিট

  • নির্দিষ্ট এলাকায় ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ভিজিট করা।
  • ফিজিও সেবার পরিচিতি ও তথ্য ব্রোশিওর, ভিজিটিং কার্ড, লিফলেট দিয়ে পৌঁছে দেওয়া।
  • ডাক্তারদের সাথে সম্পর্ক বজায় রেখে রোগী রেফারেন্স নিশ্চিত করা।

রিভিউ সংগ্রহ ও বিশ্বাস তৈরি

  • রোগীর কাছ থেকে গুগল রিভিউ সংগ্রহ করা এবং প্রয়োজনে তাদের আত্মীয়/পরিচিতদের ফোন থেকেও রিভিউর ব্যবস্থা করা।
  • রোগীদের ভিডিও রিভিউর ব্যবস্থা করে অফিসে জমা দেওয়া।
  • সন্তুষ্টি যাচাই করে ম্যানেজমেন্টকে রিপোর্ট দেওয়া।

সার্ভিস কোয়ালিটি ও ইন্টেগ্রিটি মনিটরিং

  • ফিজিওরা সময়মতো যাচ্ছে কিনা এবং পেশেন্ট সঠিক সার্ভিস পাচ্ছে কিনা তা মনিটর করা।
  • কোনো অসৎ বা দুই নম্বরি কাজ হচ্ছে কিনা, সেটি নজরে রাখা এবং রিপোর্ট করা।
  • রোগী, ডাক্তার ও স্টাফদের সাথে সর্বদা আন্তরিক ও সম্মানজনক আচরণ বজায় রাখা।

অফিস ও ক্যাম্পেইন সাপোর্ট

  • অফিসের দৈনন্দিন কাজে সহযোগিতা করা।
  • অফলাইন মার্কেটিং ক্যাম্পেইন (ফ্রি ক্যাম্প, কর্পোরেট ভিজিট ইত্যাদি) তে অংশ নেওয়া।
  • নিজের আইডিয়া ও অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনায় অবদান রাখা।

সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ড ইমেজ মনিটরিং

  • সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য বা গুজব ছড়ালে তা শনাক্ত করা।
  • পজিটিভ কনটেন্ট ও রিভিউ সংগ্রহে সহায়তা করা।
  • প্রয়োজন হলে প্রতিবাদমূলক কনটেন্ট তৈরি করতে টিমকে সহযোগিতা করা।

স্টাফ সমন্বয় ও কাউন্সেলিং

  • ফিজিও টিমের সাথে সমন্বয় রেখে সার্ভিস কোয়ালিটি নিশ্চিত করা।
  • প্রয়োজনে স্টাফদের কাউন্সেলিং ও মোটিভেট করা।
  • অফিস নির্দেশনা অনুযায়ী টিমকে আপডেট দেওয়া।

রিপোর্টিং ও দায়িত্বশীলতা

  • প্রতিদিনের কাজের রিপোর্ট অফিসে জমা দেওয়া।
  • সাপ্তাহিক কাজের সারাংশ তৈরি ও জমা দেওয়া।
  • ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করা।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Dhaka (Badda)

Company Information

Physio Sheba Pain, Paralysis Center & Home Service

FollowMore jobs from this company

Address:

Apartment: F2, Floor: 8th, Ta-39/1 (Gulshan -Badda Link Road), Middle Badda, Dhaka-1212

Website:

https://physioshebabd.com/

Business:

We provide quality Physiotherapy services in Dhaka city. We also have domiciliary service all over the city.