Child and Youth Lead (C&YL)

Association of Voluntary Actions for Society (AVAS)

Requirements

Education

Bachelor/Honors
ন্যূনতম স্নাতক (বিএ) পাশ।

Experience

3 to 5 years
The applicants should have experience in the following business area(s): NGO

Additional Requirements

Age 25 to 48 years
প্রয়োজনীয় দক্ষতা
 শিশু ও যুব নেতৃত্ব, কমিউনিটি মোবিলাইজেশন, স্পন্সরশিপ ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষা (Safeguarding) কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও সমন্বয় করার দক্ষতা।
প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, ফ্যাসিলিটেশন, দল পরিচালনা এবং অংশীজন (Stakeholder) সমন্বয়ের মাধ্যমে কার্যকর যোগাযোগ ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা।
তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ডকুমেন্টেশন, প্রতিবেদন প্রস্তুতকরণ এবং MS Word, Excel, PowerPoint ও অনলাইন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে দক্ষতা।
 সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, সময় ব্যবস্থাপনা এবং দলগত ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা।
শিশু অধিকার, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি (GESI), নৈতিক আচরণ এবং প্রতিষ্ঠানের নীতিমালা ও Code of Conduct অনুসরণে দৃঢ় প্রতিশ্রুতি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক (বিএ) পাশ।
অভিজ্ঞতা: কমিউনিটি মোবিলাইজেশন, শিশু ও যুব উন্নয়ন, স্পন্সরশিপ ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট উন্নয়ন কর্মসূচিতে কমপক্ষে ৩–৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
অতিরিক্ত যোগ্যতা:
কমিউনিটি মোবিলাইজেশন, শিশু ও যুব উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্পন্সরশিপ ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট উন্নয়ন কর্মসূচিতে কমপক্ষে ৩–৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
আবশ্যিক যোগ্যতা:
শিশু ও যুব নেতৃত্ব, শিশু অধিকার, শিশু সুরক্ষা (Safeguarding), জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (GESI) বিষয়ে সুস্পষ্ট ধারণা।
স্পন্সরশিপ ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, কমিউনিটি মোবিলাইজেশন, শিশু ও যুব ক্লাব পরিচালনা এবং কমিউনিটি ভলান্টিয়ারদের সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সক্ষমতা।
অংশগ্রহণমূলক প্রশিক্ষণ, কর্মশালা, সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং ফ্যাসিলিটেশন করার দক্ষতা।
তথ্য সংগ্রহ, ডকুমেন্টেশন, কেস স্টাডি, সফলতার গল্প (Success Story) এবং প্রতিবেদন প্রস্তুতকরণে দক্ষতা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় ও যোগাযোগ করার সক্ষমতা।
MS Word, Excel, PowerPoint এবং ই-মেইল ব্যবহারে দক্ষতা; প্রয়োজনে অনলাইন ডাটা এন্ট্রি ও রিপোর্টিং সিস্টেমে কাজ করার সক্ষমতা।
বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
শিশু সুরক্ষা, নৈতিক আচরণ, গোপনীয়তা রক্ষা এবং প্রতিষ্ঠানের নীতিমালা ও আচরণবিধি অনুসরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধতা।
সততা, জবাবদিহিতা, নেতৃত্বের গুণাবলি, সমস্যা সমাধানের দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শিতা।
নিয়মিত মাঠ পরিদর্শন এবং প্রয়োজনে দুর্গম এলাকায় কাজ করার মানসিক ও শারীরিক সক্ষমতা।
মোটরসাইকেল চালাতে পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Responsibilities & Context

এসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে, “পরিবেশবান্ধব, জেন্ডার সংবেদনশীল, ন্যায্য ও স্বনির্ভর বহুত্ববাদী সমাজ” গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আভাস ভোলা সদর উপজেলায় “স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম (SFP)” বাস্তবায়ন করছে, যা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী, যুব এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে। উক্ত প্রকল্পের আওতায় ভোলা সদর-এর জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: সি অ্যান্ড ওয়াই এল (Child and Youth Leadership) কর্মকর্তা

শূন্য পদ সংখ্যা: ০১ (এক) টি

কর্মস্থল : ভোলা সদর, ভোলা

বয়সসীমা: ২৫ থেকে ৪৮ বছর

মাসিক বেতন: ৩৮,১৯৭/- টাকা

অভিজ্ঞতা : স্পন্সরশিপ ব্যবস্থাপনা, কমিউনিটি মোবিলাইজেশন অথবা সংশ্লিষ্ট উন্নয়ন কর্মসূচিতে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা (নারী প্রার্থীকে অগ্রাধিকার)

চাকরির ধরন: পূর্ণকালীন (Full-time)

পদের দায়িত্ব (সংক্ষেপে):

সি অ্যান্ড ওয়াই এল কর্মকর্তা স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের আওতায় শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি ও সমন্বয় করবেন। তিনি শিশু ও যুব ক্লাব, কমিউনিটি ভলান্টিয়ার, অভিভাবক, স্থানীয় সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে নেতৃত্ব, জীবনদক্ষতা, নাগরিক অংশগ্রহণ, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে স্পন্সরশিপ যোগাযোগ, স্পন্সরকৃত শিশুদের (Sponsored Children) অংশগ্রহণ, তথ্যের গুণগত মান, কমপ্লায়েন্স এবং শিশু সুরক্ষা নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করবেন। এ পদটি প্রকল্পের অন্যান্য কারিগরি উপাদান (ECD & IQE, SRHR, YEE, Safeguarding ও Sponsorship)-এর সঙ্গে সমন্বয় করে শিশু ও যুবদের ক্ষমতায়ন এবং টেকসই কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকল্প ও কর্মপরিধির প্রেক্ষাপট:

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আভাস Sponsorship Funded Programme (SFP) বাস্তবায়ন করছে, যার আওতায় প্রারম্ভিক শিশু বিকাশ (ECD), অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিশু ও যুব নেতৃত্ব বিকাশ (C&YL), যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), যুব অর্থনৈতিক ক্ষমতায়ন (YEE), Sponsorship Management, Child Protection, Disaster Risk Reduction (DRR) এবং Community Engagement কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি শিশু সুরক্ষা, জেন্ডার সমতা, অন্তর্ভুক্তি, জবাবদিহিতা এবং Safeguarding নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।

প্রধান দায়িত্বসমূহ:

স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের আওতায় শিশু ও যুব নেতৃত্ব (C&YL) কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি, মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা।

শিশু ও যুব ক্লাব, কমিউনিটি ভলান্টিয়ার (CVs), অভিভাবক এবং অন্যান্য অংশীজনের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নেতৃত্ব, জীবনদক্ষতা, শিশু অধিকার, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা, SRHR ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

স্পন্সরশিপ যোগাযোগ (Sponsorship Communications), স্পন্সরকৃত শিশুদের (Sponsored Children) চিঠিপত্র, OCC, ছবি, তথ্য সংগ্রহ, যাচাই, স্ক্যান, আপলোড এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা এবং শিশু সুরক্ষা নীতিমালা নিশ্চিত করা।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা, অভিভাবক, কমিউনিটি ভলান্টিয়ার এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় ও অংশীদারিত্ব বজায় রেখে শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, পরিবার পরিদর্শন, তথ্য যাচাই, কোচিং ও ফলো-আপের মাধ্যমে কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা।

প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত তথ্য, ডাটাবেইজ, কেস স্টাডি, সফলতার গল্প এবং মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করা।

প্রকল্পের অন্যান্য কারিগরি উপাদান (ECD & IQE, SRHR, YEE, Sponsorship ও Safeguarding)-এর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করা।

স্পন্সরশিপ কমপ্লায়েন্স, দাতা সংস্থার নির্দেশনা এবং আভাস-এর নীতিমালা অনুসরণ করে সকল কার্যক্রম সময়মতো সম্পন্ন করা।

শিশু সুরক্ষা (Safeguarding), Child Protection Policy, Code of Conduct এবং প্রতিষ্ঠানের অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।

Programme Manager কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

অতিরিক্ত দায়িত্বসমূহ:

 আভাস-এর রিসোর্স মোবিলাইজেশন কার্যক্রমে সহায়তা করা।

 ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

আভাস-এর মূল কার্যক্রমে অংশগ্রহণ করা।

আভাস স্টাফ ওয়েলফেয়ার ফান্ডের সদস্য হওয়া।

দুর্যোগকালীন সংস্থা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করা।

কর্মস্থল:

জেলা: ভোলা,

উপজেলা: ভোলা সদর,

ইউনিয়ন/ওয়ার্ড: প্রযোজ্য নয়

Skills & Expertise
Child Protection
Child sponsorship program
Communication and interpersonal skill
Data analysis
Field Data Collection
Field Supervision
Report Writing
Youth Development
Youth Management

Other Relevant Skills

SRHR
Monitoring
Reporting and Documentation
Coordination
Compliance
Youth Development

Compensation & Other Benefits

বেতন ও অন্যান্য সুবিধা: প্রকল্পের বাজেট এবং আভাস-এর মানবসম্পদ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সুবিধাসমূহ: মাসিক বেতন: ৩৮,০০০/- টাকা। টিএ/ডিএ। মোবাইল বিল। উৎসব বোনাস (১টি)-দাতা সংস্থার তহবিলের প্রাপ্যতার ওপর নির্ভরশীল। অন্যান্য সুবিধা আভাস-এর নীতিমালা অনুযায়ী প্রযোজ্য।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Bhola (Bhola Sadar)

To apply for this job email your details to apply@chakricircular.com