Come to Work (CTW) is hiring ব্রাঞ্চ ম্যানেজার

Come to Work (CTW)

Requirements

Education

স্নাতক/সমমান

Experience

At least 2 years
The applicants should have experience in the following business area(s): NGO

Additional Requirements

Age At most 46 years

ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার দক্ষতা আবশ্যক।

মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Responsibilities & Context

কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) একটি বে-সরকারী স্বেচ্ছাসেবী এনজিও। এমআরএ সনদ নং-০০৫১২-০০৬০৮-০০২১৭। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম (এমএফপি) এর ব্রাঞ্চ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিম্ন বর্ণিত পদে নিয়োগ দানের জন্য উদ্যোগী, উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং গতিশীল টিমে কাজ করতে আগ্রহী প্রকৃত বাংলাদেশী নারী/ পুরুষ এর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রধান দায়িত্ব সমূহ :

 নিজস্ব তত্বাবধানে এবং এরিয়া ম্যানেজার / সিনিয়র সহকর্মীদের সহায়তা নিয়ে দায়িত্ব প্রাপ্ত ব্রাঞ্চের পরিকল্পনা প্রণয়ন, সুষ্ঠু বাস্তবায়ন, তত্বাবধান, পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন এবং ব্রাঞ্চে নিয়োজিত সহকর্মীদের সার্বিক তত্বাবধান সহ লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট থাকতে হবে। এমএফপি কর্মসূচীর সকল কাজ সংস্থার অনুমোদিত ঋণ বিতরণ ও ঋণ আদায় নীতিমালা, অফিস আদেশ, নির্দেশনা অনুযায়ী নির্ভুল এবং স্বচ্ছভাবে বাস্তবায়ন করা বাধ্যতামূলক। কর্মসূচীর জন্য ব্রাঞ্চের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা বিএম / সহ-কর্মীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

 নিয়ন্ত্রনাধীন কর্ম এলাকায় নিয়মিত পরিদর্শন এবং সংস্থার বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য প্রকল্পের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। দলীয় সদস্য ও কর্মীদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধির জন্য অংশগ্রহন ভিত্তিক প্রশিক্ষণ ও শিক্ষামূলক অধিবেশনের আয়োজন এবং যে কোন প্রশিক্ষণ ও সেমিনারে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অংশ গ্রহন করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ / সেমিনারে ফ্যাসিলিটেটর হিসাবে দায়িত্বপালন করতে হবে। দলীয় সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে সমিতি গঠন এবং সমিতিকে শক্তিশালী করনের বিষয়ে দায়িত্বশীল থাকতে হবে।

 মাসিক / সাপ্তাহিক কর্ম পরিকল্পনা সংশ্লিষ্ট তত্বাবধায়কের নিকট দাখিল করতে হবে। প্রতি সপ্তাহে পূর্বে প্রস্তুতকৃত পরিকল্পনা অনুযায়ী সমিতি পরিদর্শন নিশ্চিত করতে হবে এবং সমিতির সভায় উপস্থিতির হার ৮০%, সচেতনতা মূলক আলোচনা, সঠিক কাজে ঋণের ব্যবহার ও প্রকল্প যাচাই সম্পর্কিত মতামত দেয়ার ব্যবস্থা করতে হবে।

 ব্রাঞ্চ অফিসে সাপ্তাহিক / মাসিক প্রতিবেদন, আদায় সীট, মুভমেন্ট রেজিষ্টার, কর্মী হাজিরা রেজিষ্টার, ঋণ আবেদন পত্র ও ঋণ চুক্তিপত্র যথাযথভাবে যাচাই-বাছাই নিশ্চিত করা, অফিসের ক্যাশ বুক, লেজার বুক, ব্যালেন্স সীট ও ইনভেন্টরী রেজিষ্টার আপ-টু-ডেট রাখা নিশ্চিত করতে হবে। সমিতি থেকে সঠিক ভাবে টাকা সংগ্রহ ও তা’ সময় মত ব্যাংকে জমা দেয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এছাড়া সফটওয়্যার দৈনিক পোষ্টিং, ডে-ইন নিশ্চিতকরণ সহ অটোমেশন নির্ভুল হালনাগাদ রাখা বাধ্যতামূলক।

 নিয়মিত দৈনিক ভর্তি ফি, সঞ্চয় আদায় ও ফেরত, কিস্তি আদায়, ঋণ বিতরণ ইত্যাদি অফিসের যাবতীয় আয়-ব্যয় এর অর্থ চাহিদা (রিকুইজিশন) নিশ্চিত করবেন ।

 দৈনিক নির্দ্ধাারিত সময়ে ব্যাংক হতে অর্থ উত্তোলন ও জমা নিশ্চিত করবেন এবং টোকেন (লেট-কালেকশন) / ভোল্ড রেজিষ্টার আপডেট রাখতে হবে।

 প্রতি মাসে হিসাব রক্ষক ও এমএফও-দের সাথে সাপ্তাহিক / মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করতে হবে এবং কার্যক্রমকে গতিশীল রাখতে হবে ।

 মাসিক ও সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী ব্রাঞ্চ অফিসের ব্যাংক ব্যালেন্স সঠিক আছে কিনা তা সরেজমিনে পরিদর্শন / যাচাই করতে হবে।

 নিয়ম অনুযায়ী সমিতি গঠন অনুমোদন, সদস্য ভর্তি অনুমোদন, ঋণী সদস্য সরজমিনে যাচাই ও ঋণ অনুমোদন কালীন সময়ে সদস্যের সঞ্চয় ও ঋণস্থিতি (মাঠ ও অফিস পর্যায়ে) সরেজমিনে যাচাই নিজেকে নিশ্চিত করতে হবে। এক ব্যক্তির নিকট একাধিক ঋণ না যাওয়ার নিশ্চয়তা প্রদান করবেন এবং এ ধরনের অসঙ্গতি পাওয়া গেলে তার দায়-দায়িত্ব নিজেকে বহন করতে হবে।

 ঋণ বিতরণ রেজিষ্ট্রারে ঋণীর নাম ও মোবাইল নম্বর উল্লেখিত স্বাক্ষরকৃত ঋণের পরিমান অনুযায়ী ঋণী সদস্য ঋণ / টাকা পেয়েছে কিনা তা নিশ্চিত করা সহ কোন ক্রমেই যাতে কিস্তি বকেয়া না হয়, সেই পদক্ষেপ গ্রহন করতে হবে এবং চলতি বকেয়া রোধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া মেয়াদ-উত্তীর্ণ সদস্যদের সম্মিলিত টীম-ওয়ার্ক / সরাসরি যোগাযোগ সাপেক্ষে বকেয়া কিস্তি আদায় নিশ্চিত করতে হবে। এ ছাড়া কর্মী কর্তৃক যে কোন ধরনের আর্থিক হস্তমজুদের দায়-দায়িত্ব বহন সহ দায়িত্ব পালনে বিএম এর অবহেলা বলে প্রতিয়মান হবে।

 ব্রাঞ্চের তহবিল আদান-প্রদান এবং সিডিউল অনুযায়ী যথাসময়ে পিকেএসএফ / ব্যাংক এর কিস্তি পরিশোধ সংক্রান্ত বিষয় নিশ্চিত করতে প্রধান কার্যালয়ের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে কার্যক্রম চলমান রাখতে হবে।

 ব্রাঞ্চ অফিস পর্যায়ে কর্মীদের কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে তা তাৎক্ষনিক ভাবে পর্যবেক্ষণ করার পর এরিয়া ম্যানেজার/এমএফসি কে বিষয়টি অবগত করা এবং লিখিত প্রতিবেদন দাখিল করতে হবে।

 দায়িত্বাধীন ব্রাঞ্চ অফিস ও কর্মীদের তত্বাবধান করতে হবে যাতে করে সংস্থার সুনাম নষ্টকারী সমাজ কল্যান বিরোধী কোন কাজ সংঘটিত না হয় এবং ব্রাঞ্চ অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মসূচীর বিষয়াদি গোপনীয়তার সাথে সংরক্ষণ ও সহকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রাখতে হবে। কর্মসূচীর কোন জিনিস বা বিষয় ব্যক্তিগত লাভ বা অন্য কোন অভিপ্রায়ে যাতে ক্ষতিকর কাজে ব্যবহৃত না হয় সে প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। জেন্ডার ধারা মেনে চলতে এবং দায়িত্বাধীন সকল কর্মীর মাঝে জেন্ডার ধারণাকে তুলে ধরতে হবে।

 নিয়ন্ত্রনাধীন কর্মসূচীর সকল কর্মকান্ডের নথিপত্র সংরক্ষণের জন্য দায়িত্বশীল হতে হবে এবং এরিয়া ম্যানেজারের নিকট অগ্রগতি প্রতিবেদন, হিসাব সংক্রান্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য দাখিল নিশ্চিত করতে হবে ।

 অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট ও মনিটরিং টীমের সদস্য ও ভিজিটরকে সার্বিক সহযোগিতা করতে হবে ।

 সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচী ব্যতিত মাইক্রোফিন্যান্স কর্মসূচীর অন্তর্ভুক্ত অন্যান্য সকল কর্মসূচীর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে ।

 কর্ম এলাকায় সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সাথে সু-সম্পর্ক বজায় রাখা সহ বিভিন্ন দিবস উদ্যাপন / জাতীয় পতাকা উত্তোলন সহ ব্রাঞ্চ অফিসের সার্বিক বিষয়ে নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট থাকবেন। দায়িত্বে অবহেলার কারণে ব্রাঞ্চ অফিসে কোন দূর্ঘটনা ঘটলে সকল ধরণের দায়-দায়িত্ব ও ক্ষতিপুরণ সংশ্লিষ্ট বিএমকে দায়ভার নিতে হবে।

কর্মস্থল: দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলার যে কোন ব্রাঞ্চ অফিস।

Skills & Expertise
Branch Manager

Compensation & Other Benefits

বেতন ভাতা: ৬ মাস শিক্ষানবিসকালে ২৭,৭০০/- টাকা এবং স্থায়ী হলে ৩৩,৪০০/- টাকা (অধিক যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষানবিস কাল হ্রাস হতে পারে)। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী মটরসাইকেল ও মোবাইল বিল প্রাপ্ত হবেন।

অন্যান্য সুবিধাদি: চাকুরী বিধি অনুযায়ী নিয়োগ প্রাপ্তদের বার্ষিক বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী হলে গ্র্যাচুইয়িটি, ২টি উৎসব ভাতা ও পদোন্নতির সুযোগ রয়েছে।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Dinajpur, Nilphamari, Rangpur

To apply for this job email your details to apply@chakricircular.com