
Organisation for Social Advancement & Cultural Activities (OSACA)
Requirements
Education
Bachelor/Honors
Diploma
ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে অবশ্যই ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে।
Additional Requirements
Age 18 to 32 years
বয়স: ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
যেসব চাকরিপ্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৯৪ সালে পাবনা জেলায় প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটি বর্তমানে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাসমূহের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যমান অঞ্চলসহ অন্যান্য জেলাগুলোতে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ওসাকা’র ‘ক্ষুদ্রঋণ কর্মসূচি’র জন্য আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ/মহিলা প্রার্থীদের নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দায়িত্বসমূহ:
মাঠপর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই ব্যবসা প্রসারের লক্ষ্যে আর্থিক সেবা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা।
সদস্য ভর্তি ও দল গঠন: মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করে নতুন সদস্য নির্বাচন, ভর্তি এবং সঞ্চয় দল বা কেন্দ্র গঠন করা।
ঋণ প্রস্তাব যাচাই: ঋণপ্রার্থীর অর্থনৈতিক অবস্থা, ব্যবসার ধরন এবং জামিনদারের সত্যতা যাচাই করে সঠিক ঋণপ্রস্তাব প্রস্তুত করা।
ঋণ ও সঞ্চয় আদায়: নির্ধারিত কেন্দ্র বা পাসবই অনুযায়ী নিয়মিত মাসিক ঋণের কিস্তি এবং সঞ্চয় সংগ্রহ করা।
সঠিক হিসাব সংরক্ষণ: মাঠপর্যায়ে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে গ্রাহকের পাসবই ও সংস্থার সফটওয়্যার বা কালেকশন শিটে পোস্টিং দেওয়া।
টাকা জমা ও ক্লোজিং: প্রতিদিন মাঠ থেকে সংগৃহীত সম্পূর্ণ টাকা নির্ভুলভাবে হিসাব মিলিয়ে দিনশেষে শাখা ব্যবস্থাপকের কাছে জমা দেওয়া।
খেলাপি ঋণ নিয়ন্ত্রণ: কোনো কিস্তি বকেয়া পড়লে তাৎক্ষণিকভাবে গ্রাহকের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করে বকেয়া আদায়ের ব্যবস্থা করা।
সম্পর্ক উন্নয়ন: সংস্থার সুনাম বজায় রেখে গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং নিয়মতান্ত্রিক ও বিনয়ী আচরণ বজায় রাখা।
কর্মস্থল: ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত ওসাকা’র বিভিন্ন শাখা অফিস।
Skills & Expertise
Other Relevant Skills
Client Relationship
Micro Credit
Team management
Microfinance program
Compensation & Other Benefits
Festival Bonus: 2
আর্থিক সুবিধাসমূহ: শিক্ষানবিশকালে আকর্ষণীয় বেতন ভাতা এবং চাকরি স্থায়ীকরণের পর (সন্তোষজনক চাকরির রেকর্ড সাপেক্ষে) বেতনভাতা ও অন্যান্য সুবিধাদিসহ সাকুল্যে ৩৮,৬৭০/- এবং সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও বীমা সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য: সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Bogura, Jhenaidah, Kushtia, Naogaon, Natore, Pabna, Rajshahi, Sirajganj, Tangail
To apply for this job email your details to apply@chakricircular.com