
Dushtha Shasthya Kendra (DSK)
Dushtha Shasthya Kendra (DSK)
Dushtha Shasthya Kendra (DSK)
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 1
- Age: 35 to 45 years
- Location: Chattogram (Chittagong GPO)
- Experience: 4 to 5 years
- Published: 18 Sep 2024
Requirements
Education
- Masters
Experience
- 4 to 5 years
- The applicants should have experience in the following business area(s):
NGO, Development Agency, Micro-Credit
Additional Requirements
- Age 35 to 45 years
Responsibilities & Context
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে WaterAid এর সহযোগিতায় বাস্তবায়নকৃত WASHUrbanPoor প্রকল্পে চট্টগ্রাম অঞ্চলে নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
অভিজ্ঞতা: বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে পানি ও পয়ঃনিষ্কাশন কাজে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি বিভাগ/দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়, প্রকল্প পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং ইংরেজিতে প্রতিবেদন প্রণয়নে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩৫-৪৫ বছর। অধিকযোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হতে পারে।
দায়িত্ব ও কর্তব্য:
- লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী প্রকল্পের সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও লক্ষ্য জনগোষ্ঠির অংশগ্রহণ নিশ্চিত করা;
- প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করা; মাঠ পর্যায়ের কর্মীদের প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা;
- প্রকল্পের সুবিধাভোগী, অংশীদারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা; ওয়াসা, সিটি করপোরেশন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও সম্পর্ক বজায় রাখা;
- স্থানীয়/জাতীয় পর্যায়ে বিভিন্ন সভা/কর্মশালা আয়োজন ও প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ করা;
- দাতা সংস্থা ও ডিএসকের ক্রয়/হিসাব নীতিমালা অনুসরণ করে যথাযথ খরচে প্রকল্পের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা তা তত্ত¡াবধান করা;
- পরিকল্পনা এবং বাস্তবায়নকালীন সময়ের জন্য বরাদ্দকৃত বাজেট বিবেচনায় নিয়ে লক্ষ্য অর্জন নিশ্চিত করা;
- প্রকল্প এলাকায় বাস্তবায়িত কার্যক্রম পরিবীক্ষণ করা, সমস্যা চিহ্নিত করা, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করা;
- কর্ম এলাকার পাবলিক টয়লেট, মোবাইল টয়লেট, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র এবং পিডিসিসমুহে ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন করা এবং পাবলিক টয়লেট ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় রাখার জন্য কাজ করা;
- ডিএসকে কতৃর্ক বাস্তবায়িত পূর্বের ওয়াশ প্রকল্পের স্থাপনা সমুহ টেকসইভাবে সচল রাখার জন্য নিয়মিত ফলোআপ করা;
- প্রতি মাসে/ কোয়াটারে কর্ম এলাকার ইতিবাচক/ নেতিবাচক পরিবর্তনের কেইস স্টাডি প্রস্তত করা ;
- প্রকল্পের বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরী করা এবং প্রতিবেদন তৈরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করা।
Compensation & Other Benefits
বেতন: সর্বসাকুল্যে মাসিক ৫৪,১২১/-। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Chattogram (Chittagong GPO)
To apply for this job email your details to admin@chakricircular.com
