
SOPIRET
SOPIRET
SOPIRET
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 18
- Age: 30 to 35 years
- Location: Laksmipur (Kamalnagar, Lakshmipur Sadar)
- Salary: Tk. 2000 (Monthly)
- Published: 1 Dec 2024
Requirements
Education
- SSC, HSC
Additional Requirements
- Age 30 to 35 years
- এনজিও কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশোর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯) এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং সোপিরেট-এর যৌথ অর্থায়নে পরিচালিত লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়ন এবং কমলনগর উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নে “সমৃদ্ধি কর্মসূচী”তে স্বাস্থ্য কার্যক্রম এবং বৈকালিক শিক্ষা সহায়তা কার্যক্রমে (বৈকালীন ২.০০ ঘণ্টা) চুক্তি ভিত্তিক “স্বাস্থ্য পরিদর্শক” পদে ১৮ জন “মহিলা” (প্রতি ওয়ার্ড থেকে ১ জন করে) যোগ্য, উদ্যোগী ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
প্রার্থীকে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়ন এবং কমলনগর উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নে বসবাসরত স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজ এলাকায় গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্ম এলাকাঃ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়ন এবং কমলনগর উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নে বসবাসরত স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজ এলাকায় গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- স্বাস্থ্য-পরিদর্শকগণ দৈনিক গুচ্ছাকারে ২০-২৫টি করে খানা পরিদর্শন করবেন
- নির্ধারিত ছকে পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যগত অবস্থা, রোগ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।
- খানা পরিদর্শন-কালে তথ্য সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্য-বিষয়ক সচেতনতা তৈরি, প্রাথমিক চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, পুষ্টিকর খাবার ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করবেন।
- তাদের নিকট প্রাথমিক সাধারণ স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকবে। তাঁরা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নেয়ার পরামর্শ প্রদান করবেন।
- প্রত্যেক স্বাস্থ্য-পরিদর্শক প্রতিমাসে তার আওতাধীন ৫০০টি খাড়ি পরিদর্শন সমাপ্ত করেন
- খানা পরিদর্শন-কালীন সময়ে সদস্যদের সাথে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা ও পাশাপাশি কয়েকটি বাড়ির লোকজনকে নিয়ে উঠান-বৈঠক করার মাধ্যমে জরুরী তথ্যসমূহ তাদেরকে অবগত করবেন।
- প্রত্যেক স্বাস্থ্য-পরিদর্শক প্রতিমাসে একবার তার আওতাধীন সকল খানা পরিদর্শন করবেন। অর্থাৎ একাজে নিয়োজিত সকল স্বাস্থ্য-পরিদর্শকের মাধ্যমে ওয়ার্ডের শতভাগ খানা মাসে একবার পরিদর্শন করা হয়।
- ‘স্বাস্থ্য-পরিদর্শকগণ কর্তৃক সংগৃহীত খানা পর্যায়ের স্বাস্থ্যসংক্রান্ত তথ্যসমূহ সহযোগী সংস্থার শাখা ও প্রধান কার্যালয় রিপোর্ট করবেন
- স্বাস্থ্য-ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টিম রোগী দেখা, চিকিৎসা প্রদান এবং পরামর্শ দেয়ার জন্য উপস্থিত থাকবে এবং স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গুরুতর অসুস্থ কোনও রোগী পাওয়া গেলে নিকটস্থ হাসপাতাল/ক্লিনিকে রেফার করবেন।
- পুষ্টি কার্যক্রমের ক্ষেত্রে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে বসতবাড়িতে সবজি চাষ, সজনে ও লেবু গাছ লাগানোর উদ্যোগ নেয়ার জন্য উৎসাহিত করবেন।
- খাবারের পুষ্টিমান যাতে নষ্ট না হয় এজন্য খাবার প্রস্তুত করার ক্ষেত্রে পালনীয় নিয়মাবলীসহ পুষ্টি বিষয়ক অন্যান্য সচেতনতার বিষয়ে উঠান বৈঠক ও খানা-পরিদর্শনের সময় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
- এ ছাড়াও গর্ভবতী ও প্রসূতি মায়েদের রক্তস্বল্পতা নিরসনে আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ ট্যাবলেট বিতরণের উদ্যোগ নেয়া নেবেন।
- সরকারের গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রমের সাথে সমন্বয় রেখে সমৃদ্ধির স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য-বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণের গ্রহণ করবেন।
- সাপ্তাহিক-ভাবে আয়োজিত স্যাটেলাইট ক্লিনিক ও ত্রৈমাসিক স্বাস্থ্য-ক্যাম্প আয়োজনের সহায়তা করবেন।
Skills & Expertise
NGO/ Other Services
Compensation & Other Benefits
মাসিক বেতন সর্বসাকুল্যে ২,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কর্মসূচির নিয়ম অনুযায়ী পাবেন।
Workplace
Work from home
Employment Status
Contractual
Gender
Only Female
Job Location
Laksmipur (Kamalnagar, Lakshmipur Sadar)
To apply for this job email your details to admin@chakricircular.com
