
Caritas Regional Office
Caritas Regional Office
Caritas Regional Office
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 1
- Age: 23 to 40 years
- Location: Chattogram
- Minimum Salary: Tk. 19000 (Monthly)
- Published: 24 Feb 2025
Requirements
Education
- কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে।
Additional Requirements
- Age 23 to 40 years
- শহরের শ্রমজীবী/শ্রমিক পথ শিশুদের সাথে কাজের অভিজ্ঞতা।
- কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাট জানা।
- বয়স: ২৩-৪০ বছর, ৩১/১/২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী) অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি কর্পোরেশন এলাকা।
Responsibilities & Context
কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের জন্য সমানভাবে কাজ করে। কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কারিতাস বিশেষভাবে বিপদাপন্ন (শিশু, নারী, বৃদ্ধ-বৃদ্ধা ইত্যাদি) জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষা বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যে কোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্যসীমা নীতিমালায় (তবৎড় ঞড়ষবৎধহপব) বর্ণিত শাস্তির আওতাভুক্ত হবে।
কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন “LIGHT: Lifting the Innocent Generation through Hope and Training” প্রকল্পে উলিখিত পদে য্যেগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ এবং ভবিষ্যতে প্যানেল তৈরির নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন বস্তি এলাকায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সাথে কাজ করার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এ পদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তসমূহ নিম্নরূপ:
কমিউনিটি ফ্যাসিলিটেটর পদের উল্লেখযোগ্য দায়িত্ব:
- শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সাথে যুক্ত শিশুর পরিবার পরিদর্শন ও তালিকা প্রস্তুত করা;
- শিশু শ্রমিকদের প্রাতিষ্ঠানিক ও ভোকেশনাল শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া;
- স্থানীয় সরকারি/বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও শিশু শ্রমিকদের শ্রমিক কাজ থেকে শিক্ষাকাজে আনয়নে প্রচেষ্টা গ্রহণ করা;
- বিভিন্ন সচেতনতামূলক সভা/সেমিনার ও অন্যান্য কার্যক্রম আয়োজনে সহায়তা এবং প্রয়োজনে পরিচালনা করা;
- বিভিন্ন ডাটা সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ করা, ইত্যাদি।
- অন্যান্য যোগ্যতা/গুণাবলী
- প্রার্থীর শারীরিক সক্ষমতা ও ধৈর্যশীলতা আবশ্যক যাতে শ্রমজীবী/শ্রমিক শিশুদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।
- সাংস্কৃতিক চর্চায় পারদর্শীতা এবং শিশুদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উদ্বুদ্ধ করার দক্ষতা।
- শহরের বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করা এবং অফিস সময়ের বাইরে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা।
- কারিতাসের সকল নীতিমালা মেনে চলা এবং অন্য কর্মীদের মেনে চলতে উদ্বুদ্ধ করা।
Skills & Expertise
MS Word/ Excel/ PowerPoint/ OneNote
Compensation & Other Benefits
- মাসিক বেতন/ভাতা: সর্বসাকুল্যে ১৯,০০০ টাকা (প্রয়োজনে আলোচনা সাপেক্ষে)। এছাড়া বছরে মাসিক বেতনের অর্ধেক ২টি বোনাস।
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Chattogram
To apply for this job email your details to admin@chakricircular.com
