
SKS Foundation
SKS Foundation
SKS Foundation
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 3
- Age: 18 to 45 years
- Location: Gaibandha
- Minimum Salary: Tk. 25000 (Monthly)
- Experience: At least 5 years
- Published: 3 Sep 2024
Requirements
Education
ন্যূনতম স্নাতক ডিগ্রী।
Experience
- At least 5 years
Additional Requirements
- Age 18 to 45 years
অন্যান্য দায়িত্ব ও অভিজ্ঞতা: সামাজিক এবং উন্নয়নমুলক কাজে কমপক্ষে ০৫ বছরের অবিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভিং লাইসেন্স: মোটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কম্পিউটার লিটারেসি : এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Responsibilities & Context
জব কনটেক্সট
পিকেএসএফ এর আর্থিক সহায়তায় এসকেএস ফাউন্ডেশন এর বাস্তবায়নে সম্বৃদ্ধি কর্মসূচি গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় (সদর, সাঘাটা,ফুলছড়ি) বাস্তবায়ন হবে।
দায় দায়িত্ব:
সম্বৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী হিসেবে উপজেলার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন।
উপজেলার আওতাভুক্ত কর্ম এলাকায় ভ্রমণের মাধ্যমে কার্যক্রম সমূহ বাস্তবায়ন,মনিটরিং, ও তত্ত্বাবধান করা ।
ফোকাল পার্সনের মাধ্যমে নির্বাহী প্রধানের নিকট কর্মসূচির অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন।
সম্বৃদ্ধি কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রণীত Budget & Time – bound Action Plan এর আওতায় কর্মসূচির কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন।
কৈশোর ক্লাব, যুব ক্লাব ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ক্লাব গঠনের লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দায়িত্বশীল সমাজ কর্মী উদ্যম শিক্ষার্থী, সচেতন কৈশোর, স্বেচ্ছাব্রতী যুব, প্রবীণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংযোগ স্থাপন, এবং কর্মসূচির আওতায় উল্লিখিত ক্লাবসমূহ গঠন ।
কর্মসুচির আওতায় কৈশোর, যুব ও প্রবীণ কার্যক্রমের জন্য ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন। এসকল কমিটির তালিকা প্রনয়ণ, সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা ।
প্রতিমাসে বিভিন্ন পর্যায়ে (ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা) অনুষ্ঠিত কমিটির সভায় উপস্থিত থাকা। সংশ্লিষ্ট মিটিং – এর আলোচনা/সিদ্ধান্ত সংবলিত রেজুলেশন খাতায় স্বাক্ষর প্রদান।
সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিভিন্ন পর্যায়ের কমিটি গুলোর সাথে আলোচনা ক্রমে প্রণীত কমিটির মাসিক সভার সিডিউল এর আওতায় প্রতি কর্মদিবসে সব্বোর্চ ২ টি সভায় উপস্থিত থাকা।
সকল পর্যায়ের কমিটিগুলোর দায়দায়িত্ব,করনিয় চিহ্নিত করে প্রশিক্ষণ/কর্মশালার বিষয়াবলি নির্ধারণ করে তার আলোকে ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করা। এছাড়া, কর্মসূচির আওতায় অনুষ্ঠেয় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড এবং উপজেলা দিবস আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন।
পিকেএসএফ এর প্রেরিত গাইডলাইন অনুযায়ী শিক্ষাকেন্দ্র স্থাপন, শিক্ষক নির্বাচন,শিক্ষাকেন্দ্র মনিটরিং এবং স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং কার্যক্রম সুষ্টুভাবে বাস্তবায়ন।
কর্মসুচির আওতায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ যুব, প্রবীণ, সম্মাননা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ও অন্যান্য সম্মাননা প্রদানের ক্ষেত্রে এবং “পল্লী সেবা পরিবহন” এর ক্ষেত্রে পিকেএসএফ এর প্রেরিত গাইডলাইনের আলোকে স্বচ্ছভাবে উপর্যুক্ত ব্যক্তি নির্বাচন করা ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তার নিকট হতে অনুমোদন গ্রহণ।
কর্মসুচির সফল বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধি,সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা,স্কুল/কলেজের ছাত্র/শিক্ষক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সাথে যোগাযোগ রাখা।
সহকারী সম্বৃদ্ধি কর্মসুচির উপজেলা সমন্বয়কারীর কাজ তত্বাবধান করা, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ফলোআপ করা।
সম্বৃদ্ধি কর্মসুচি উপজেলা সমন্বয়কারী ফোকাল পারসনের মাধ্যমে সংস্থার নির্বাহী প্রধানের নিকট কর্মসুচির অগ্রগতি প্রতিবেদন ( দৈনিক/সাপ্তাহিক/ মাসিক/) উপস্থাপন করা। স্থানীয় পর্যায়ে কর্মসূচির অনুষঙ্গভিত্তিক তথ্য সংরক্ষণ (শিক্ষাকেন্দ্র,কৈশোর ক্লাব,যুব ক্লাব, প্রবীণ ক্লাব, সম্বৃদ্ধি কেন্দ্র, প্রবীণ কেন্দ্র প্রভৃতি) তথ্য সংগ্রহ ও সংরক্ষণ।
কর্মসূচির হালনাগাদ অগ্রগতি ও পুন:ভরণের আবেদন প্রেরণ।
কর্মসুচি বাস্তবায়নে সংস্থা কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব যথাযথ ভাবে পালন।
Compensation & Other Benefits
মাসিক সাকুল্যে বেতন ২৫,০০০/- টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী মোবাইল ও যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।
Employment Status
Full Time
Job Location
Gaibandha
To apply for this job email your details to admin@chakricircular.com
