সহকারী হিসাবরক্ষক

MISUK

Requirements

Education

  • HSC
  • Bachelor/Honors
  • নূন্যতম HSC/সমমান
  • বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Additional Requirements

  • Age 21 to 35 years

অভিজ্ঞতা

  • হিসাবরক্ষণ বা আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • এনজিও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • যোগ্য ও দক্ষ নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অতিরিক্ত যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বাংলা ও ইংরেজিতে হিসাবসংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।
  • Microsoft Word, Microsoft Excel এবং হিসাবরক্ষণ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • সততা, দায়িত্বশীলতা এবং গোপনীয়তা বজায় রেখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • দলগতভাবে কাজ করার দক্ষতা এবং ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে।
  • প্রয়োজনে সংস্থার মাঠপর্যায়ের অফিস বা প্রকল্প এলাকায় ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

  • সর্বোচ্চ ৩৫ বছর
  • বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

Responsibilities & Context

মিশুক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে সংস্থাটি ক্ষুদ্রঋণের পাশাপাশি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, গৃহ নির্মাণ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংস্থার হিসাব ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে “সহকারী হিসাবরক্ষক” পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রধান দায়িত্বসমূহ

  • প্রতিষ্ঠানের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা।
  • ক্যাশ বুক, ব্যাংক বুক, লেজার ও অন্যান্য হিসাব রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা।
  • বিল, ভাউচার, রসিদ ও আর্থিক দলিল যাচাই এবং সংরক্ষণ করা।
  • দৈনিক নগদ অর্থ গ্রহণ, প্রদান এবং ক্যাশ ব্যালেন্স মিলিয়ে দেখা।
  • ব্যাংক লেনদেন ও ব্যাংক রিকনসিলিয়েশন প্রস্তুত করা।
  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক হিসাব প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
  • বাজেট প্রস্তুতি ও বাজেট অনুযায়ী ব্যয় পর্যবেক্ষণে সহযোগিতা করা।
  • ক্ষুদ্রঋণ কার্যক্রমের আর্থিক তথ্য ও হিসাব যাচাই করা।
  • অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় হিসাবপত্র ও দলিল প্রস্তুত রাখা।
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল আর্থিক কার্যক্রম সম্পাদন করা।
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হিসাবসংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

To apply for this job email your details to apply@chakricircular.com