
Dwip Unnayan Sangstha (DUS)
Dwip Unnayan Sangstha (DUS)
Dwip Unnayan Sangstha (DUS)
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 06
- Age: 25 to 35 years
- Location: Bhola, Chandpur …
- Salary: Tk. 35000 – 40000 (Monthly)
- Experience: 3 to 7 years
- Published: 26 Jan 2025
Requirements
Education
- Master of Commerce (MCom) in Accounting & Information System, Master of Business Administration (MBA) in Management, Master of Business Management (MBM) in Finance & Banking
- MBA/BBA/Bachelor or Master’s in Accounting, Management, Business Studies, or other Commerce-related field from a reputed university.
- CA-Certificate Level (CL)/Professional Level (PL) or other equivalent degrees in related field.
Experience
- 3 to 7 years
- The applicants should have experience in the following business area(s):
NGO, Micro-Credit
Additional Requirements
- Age 25 to 35 years
Responsibilities & Context
দ্বীপ উন্নয়ন সংস্থা (www.dusbangladesh.org) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারী সংস্থা (এনজিও)। মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বীপ উন্নয়ন সংস্থা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করে আসছে যেখানে মানবাধিকার, লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্তার সাথে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৮২ সাল থেকে দরিদ্রদের জন্য বেঁচে থাকার কৌশলগুলির বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং নিবন্ধন নম্বর ০০৬৫৪-০০২৩৪-০০০৩৩, তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০০৭।
বর্তমানে দ্বীপ উন্নয়ন সংস্থার শাখা সমূহের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষক পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহবান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, কর্মঠ ও সংস্থার কর্মএলাকায় কাজ করতে আগ্রহী এবং পিকেএসএফ-এর সহযোগিতায় পরিচালিত সংস্থায় প্রকল্প/কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের উদ্দেশ্য: পরিকল্পনা ও ক্যালেন্ডার অনুসারে মাঠ পর্যায়ের ও কেন্দ্রীয় পর্যায়ের নিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা; প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য নিরীক্ষা কার্যক্রমের মান উন্নয়ন নিশ্চিতকরণ করা যাতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়; সংস্থার ভিশন অর্জন, উদ্দেশ্য পূরণের জন্য নিরীক্ষা টুলস ও এর পদ্ধতি বিকাশে সহায়তা করা।
প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহ:
- ঋণ কর্মসূচির অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা;
- সংস্থায় চলমান কর্মসূচি/প্রকল্পসমূহের কার্যক্রমের সাথে জড়িত কর্মী/কর্মকর্তাদের কার্যক্রমের গুনমান নিশ্চিত করা, মানবসম্পদ ও ভভিষ্যত কাঠামো উন্নয়নের জন্য প্রক্রিয়ার কার্যকারিতা ও এ্যাসেসমেন্ট/মূল্যায়ন জনিত কাজ করা;
- বার্ষিক নিরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাসে কমপক্ষে ৩-৪ টি শাখার নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা;
- কেন্দ্রীয় অর্থ ও হিসাব পরিচালনার জন্য নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা;
- কেন্দ্রীয় অর্থ ও হিসাব পরিচালনার জন্য দ্বি-মাসিক নিরীক্ষা পরিচালনা করা;
- কোয়ালিটি/গুনমান নিরীক্ষা সম্পাদনের জন্য ১০০% সম্পর্কিত নথি যাচাই নিশ্চিত করা;
- প্রকল্পসমূহের জন্য নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা- ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্পসমূহের জন্য নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা; প্রকল্প নিরীক্ষার সময় সহযোগী সংস্থাসমূহের নীতিমালা ও সহযোগী সংস্থাসমূহের প্রয়োজনানুসারে সমস্ত নথি যেমন-অ্যাকাউন্ট এবং এর সাথে সম্পর্কিত নগদ বই, খাতা এবং ভাউচারগুলি যাচাইকরণ নিশ্চিত করা; প্রকল্পগুলির নিরীক্ষা, সম্ভাব্য স্বল্প ও দীর্ঘমেয়াদী সমাধান এবং সুপারিশগুলি উল্লেখ করে প্রতিবেদন তৈরি করা;
- অভ্যন্তরীণ নিরীক্ষা টিমকে সহযোগীতা করা- অভ্যন্তরীণ নিরীক্ষকগণের সাথে সহকর্মী হিসাবে দায়িত্ব পালন করা এবং তাদের (অভ্যন্তরীণ নিরীক্ষকগণের) সম্পাদিত ও প্রত্যাশিত কার্যক্রমের জন্য সহায়তা করা;
- মাঠ পর্যায়ের ও প্রকল্পসমূহের জন্য বার্ষিক নিরীক্ষা ক্যালেন্ডার প্রস্তুতে সহায়তা করা;
- সংশ্লিষ্ট খাতসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এবং ক্যালেন্ডার অনুসরণ করে অভ্যন্তরীণ নিরীক্ষণের ক্রিয়াকলাপগুলো নিয়মিতভাবে সম্পন্ন করা এবং অভ্যন্তরীণ নিরীক্ষকগনকে সহায়তা করা;
- রিপোর্টিং ও ডকুমেন্টেশন কার্যক্রম-সংবিধিবদ্ধভাবে এবং সংস্থার প্রয়োজনে প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা এবং তা সংরক্ষণের জন্য দায়বদ্ধ থাকা; সমস্ত ধরনের নিরীক্ষণ সম্পর্কিত প্রতিবেদন সংরক্ষণ করা এবং অভ্যন্তরীণ/সহযোগী সংস্থা/বাহ্যিক প্রয়োজনে সময়মত যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
- সভা ও সমন্বয়জনিত কাজ করা- সংস্থার প্রয়োজনে সংস্থার অভ্যন্তরের বা বাইরে নিরীক্ষণ সম্পর্কিত সভায় অংশ নেয়া এবং সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য সচেতন থাকা;
- পেশাদারিত্বের জন্য নিজের ও সংস্থার উন্নয়নে কাজ করা- পেশাদার মান, ব্যক্তিগত পরিকল্পনা এবং সাংগঠনিক কমপ্লায়েন্স বজায় রাখা; প্রশিক্ষণ/ওরিয়েন্টেশন এর জন্য মডিউল ডিজাইন করায় সহায়তা করা এবং টিমের সদস্যদের নিরীক্ষণ দক্ষতা বিকাশের জন্য তথা সংস্থার প্রয়োজনে সাংগঠনিক কর্মীদের জন্য মডিউলকে সহজতর করার জন্য সহায়তা করা;
- পরিকল্পনা: প্রতিদিন, পাক্ষিক, মাসিক এবং ত্রৈমাসিক অগ্রিম পরিকল্পনা প্রস্তুত করা এবং তা সমন্বয়কারী নিরীক্ষকের কাছে জমা দেয়া;
- রিপোর্টিং: এই পদের তত্ত্ববধায়ক হবেন সমন্বয়কারী- নিরীক্ষা।
- মূল্যায়ন ও পর্যালোচনা/রিভিউ: প্রতি ছয় মাসে একবার এই টিওআর (Terms of Reference) মূল্যায়ন ও পর্যালোচনা/রিভিউ করা হবে।
Skills & Expertise
Audit
Data Management and Analysis
Finance/ Accounts
Micro Finance
Project Management
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Bhola, Chandpur, Cumilla, Feni, Lakshmipur, Noakhali
Job Highlights
পদের উদ্দেশ্য:
০১. প্রাথমিক ও অন্যান্য অপারেটিং নিয়ন্ত্রণসমূহ নিরীক্ষণ করা, ০২. ব্যবস্থাপনাগত এবং আর্থিক অসঙ্গতিসমূহ খুজে বের করা, ০৩. ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন এবং মনিটরিং করা, ০৪. ঝুঁকিসমূহ নিরুপন করা এবং ঝুঁকি হ্রাস করার কৌশল উন্নয়ন করা।
To apply for this job email your details to admin@chakricircular.com
