কর্মসূচি সংগঠক, ইউপিজি

BRAC

BRAC

BRAC

Follow

More jobs from this company

Summary

  • Vacancy: —
  • Location: Anywhere in Bangladesh
  • Published: 2 Oct 2024

Requirements

Education

যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার/লাইভষ্টক।

Additional Requirements

    • প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোন প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকুল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে।

    Responsibilities & Context

    ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের ২১ লাখ অতিদরিদ্র পরিবারকে দারিদ্রমুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা করেছে। এই প্রোগ্রামটি বিশ্বব্যাপীও প্রশংসিত হয়েছে এবং প্রায় ৫০টি দেশে বিভিন্ন স্টেকহোল্ডার এর বাস্তবায়ন করছে।

    ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের উল্লেখিত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে :

    • কর্মসূচির নিয়মানুযায়ী লক্ষিত জনগোষ্ঠী (ইউপিজি সদস্য) নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য’র কর্মসূচিতে অর্ন্তভূক্তি নিশ্চিত করা।

    • নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজশর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা।

    • সদস্যদের মাঝে বিতরণকৃত সহজশর্তে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা।

    • কর্মসূচির নিয়মানুযায়ী কর্মপরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা।

    • কর্মসূচির নিয়মানুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা।

    • সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা ।

    • সদস্য ফলোআপের মাধ্যমে সদস্য’র সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্খিত ফলাফল অর্জন নিশ্চিত করা।

    • কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস্ সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তেরি করা।

    • সংস্থার সকল নিয়ম কানুন ও মূল্যবোধসমূহ যথাযথভাবে মেনে চলা।

    কর্মস্থল : ব্র্যাক মাঠ কার্যালয় ।

    Compensation & Other Benefits

      বেতন : সংস্থার নীতি অনুযায়ী ।

      সুবিধাসমূহ : উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য।

      Employment Status

      Full Time

      Job Location

      Anywhere in Bangladesh

      Source link

      To apply for this job email your details to admin@chakricircular.com