পোর্টার

Ibrahim Cardiac Hospital & Research Institute

Requirements

Education

  • JSC / JDC / 8 pass

Additional Requirements

  • সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।

Responsibilities & Context

দায়িত্ব ও কাজের বিবরন ঃ পোর্টার তার কাজের জন্য ম্যানেজার, নার্সিং সার্ভিসেস বা অফিস কর্তৃক অনুমোদিত যে কোন কর্মকর্তার নিকট তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবেন । অফিস কর্তৃক প্রদত্ত রোস্টার ডিউটির মাধ্যমে সে তার দায়িত্ব সম্পন্ন করবেন এবং অফিসের জরুরী প্রয়োজনে যে কোন সময় কল করলে কাজে আসতে বাধ্য থাকবেন। তার নিয়ন্ত্রনকারী কর্মকর্তা তাকে যে দায়িত্ব দিবেন তিনি তা যথাযথভাবে সম্পাদন করবেন।

অত্যাবশ্যক কাজের বিবরণী:

  • সঠিক ও মানসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পাদন করা।
  • নিয়ন্ত্রনকারী কর্মকর্তা যে দায়িত্ব দিবেন তা যথাযথভাবে সম্পাদন করা।
  • রোগীদের সাথে সৌজন্য আচরন করা এবং রোগীসেবা কে সর্বাধিক গুরুত্ব প্রদান করা।
  • রোগীদের কোন সমস্যা হলে সংশ্লিষ্ট ইনচার্জ/উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • হসপিটালের ড্রেস কোড অনুসারে ড্রেস পরিধান করে ডিউটি করতে হবে।

Skills & Expertise


Compensation & Other Benefits

  • অন্যান্য সুবিধাদিঃ প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Dhaka

Apply Procedure

Hard Copy

আগ্রহী প্রার্থীদেরকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের হেল্প ডেস্ক/ ইনফরমেশন ডেস্ক থেকে ২০০/-(দুই শত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ইব্রাহিম কার্ডিয়াকের ওয়েব সাইট (www.ibrahimcardiac.org.bd) থেকেও আবেদন ফরম ডাউন লোড করা যাবে। সেক্ষেত্রে ওয়েব সাইট- এ প্রদত্ত নির্দেশনা অনুসারে আবেদন পত্রের মূল্য পরিশোধ করতে হবে। আবেদন ফরম পূরণ করে ০২ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি. নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আবেদন পত্র আগামি 18 October, 2025 খ্রিঃ এর মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা) সহকারী মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কর্পোরেট অফিস, ৬ষ্ঠ তলা, শাহবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান সমূহে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার প্রদানের জন্য আহবান করা হবে। সাক্ষাৎকার বোর্ডে সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।

Company Information

Ibrahim Cardiac Hospital & Research Institute

FollowMore jobs from this company

Address:

122, Kazi Nazrul Islam Avenue

Business:

Cardiac Hospital