ফাইন্যান্স,এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার (কর্মী স্তর-০৯)

Dushtha Shasthya Kendra (DSK)

Dushtha Shasthya Kendra (DSK)

 

Dushtha Shasthya Kendra (DSK)

Follow

More jobs from this company

Summary

  • Vacancy: 01
  • Age: 35 to 45 years
  • Location: Netrokona, Sunamganj
  • Minimum Salary: Tk. 42700 (Monthly)
  • Experience: At least 3 years
  • Published: 17 Dec 2024

 

Requirements

Education

  • Masters

একাউন্টিং/ফিন্যান্স/হিসাব বিভাগে স্নাতকোত্তর।

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s):
    NGO, Development Agency, Micro-Credit

Additional Requirements

  • Age 35 to 45 years
  • অভিজ্ঞতা: হিসাবরক্ষণ, ক্রয়কার্য, লজিস্টিক, আর্থিক ও অফিস ব্যবস্থাপনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • পিকেএসএফ’র প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।
  • কম্পিউটার, একাউন্টিং Software ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • সরকারী নিয়মানুযায়ী ভ্যাট ও ট্যাক্স আইন সম্পর্কে ধারনা এবং ক্রয়নীতি অনুসারে অর্থ ব্যয় ও নথি সংরক্ষণের দক্ষতা থাকতে হবে।
  • নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
  • নিয়মিতভাবে মাসিক প্রতিবেদন প্রস্তুুতকরন ও চাহিদা অনুযায়ী দাতা সংস্থার অন্যান্য প্রতিবেদন প্রস্তুুত করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাঠ পর্যায়ে নিয়মিতভাবে কার্যক্রম তদারকি করতে হবে।

অন্যান্য যোগ্যতা:

  • বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মটরসাইকেল চালনার সক্ষমতা থাকতে হবে।
  • কম্পিউটার চালনা ও বাংলা/ইংরেজীতে প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।

Responsibilities & Context

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় RMTP এর আওতায় “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” প্রকল্পে নেত্রকোণা এবং সুনামগঞ্জ জেলায় উল্লিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।

প্রকল্পের সময়কাল: ১৪ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

দায়িত্ব ও কর্তব্য:

  • প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী নেত্রকোণা ও সুনামগঞ্জ অঞ্চলে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা;
  • প্রকল্প প্রস্তাবনা মোতাবেক হিসাব কার্যক্রম পরিচালনা করা ও প্রতিবেদন প্রস্তুত করা;
  • দাতা সংস্থা ও ডিএসকে’র আর্থিক নীতিমালা অনুযায়ী প্রকল্প কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা;
  • প্রকল্পের ব্যাংক হিসাব, নগদ ব্যবস্থাপনা, স্থায়ীসম্পদ, স্টক, অগ্রিম, পুর্নভরণ, নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা এবং সরকারি নিয়মানুযায়ী ভ্যাট/ট্যাক্স কর্তন করে সরকারী কোষাগারে জমা করা;
  • প্রকল্পের গাইডলাইন অনুযায়ী ঋণ বিতরণ নিশ্চিত করা; প্রকল্পের প্রয়োজনে মাঠ পরিদর্শন করা;
  • PPA ২০০৬ অনুযায়ী আর্থিক এবং ক্রয় ও সংগ্রহ সংক্রান্ত যাবতীয় দলিলাদি সংরক্ষণ করা;
  • সংস্থা ও দাতা সংস্থার চাহিদানুযায়ী মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক/বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;
  • পিকেএসএফ-এর প্রকল্প বাস্তবায়ন ইউনিটের হিসাব বিভাগ এবং সংস্থার হিসাব বিভাগের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা;
  • প্রকল্প ব্যবস্থাপকের সাথে আলোচনা করে মাসিক খরচের পরিকল্পনা তৈরী করা, ঘনিষ্ঠভাবে প্রকল্পের আর্থিক কার্যক্রম নিরীক্ষা করা, প্রকল্পের প্রয়োজনে মাঠ পর্যায়ে পরিদর্শন করা, দৈবচয়নের ভিত্তিতে আর্থিক লেনদেন যাচাই করা;
  • সকল প্রকার স্থায়ী-অস্থায়ী সম্পদের ইনভেন্টরি তৈরি, ইনভেন্টরি নম্বর প্রদান ও যথাযথভাবে সংরক্ষণ করা;
  • প্রয়োজনীয় ব্যাংক লেনদেন, মাস শেষে ব্যাংক বিবরণী সংগ্রহ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা;

Compensation & Other Benefits

বেতন সর্বসাকুল্যে মাসিক ৪২,৭০০/- (বেতন ৩৬,০০০/-, যাতায়াত ভাতা ৬,০০০/- এবং মোবাইল ভাতা ৭০০/-)। প্রকল্পের বাজেট অনুযায়ী উৎসবভাতা প্রযোজ্য হবে।বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Netrokona, Sunamganj

Source link

To apply for this job email your details to admin@chakricircular.com