ফিল্ড অফিসার (গ্রেড-১৬)

Centre for Development Innovation & Practices - CDIP

Requirements

Education

Diploma in Agriculture
Diploma in Fisheries
Diploma In Veterinary Science/Animal Husbandary
শুধুমাত্র উপরোক্ত বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

Additional Requirements

Age At most 35 years

Responsibilities & Context

সিদীপ (মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এর সনদ নং-০০৩৪১-০০৭২৭-০০০৯৭) ১৯৯৫ সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ৩০টি জেলায় কাজ করছে। সিদীপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নেবর্ণিত পদসমূহে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ্য যে, নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

Skills & Expertise

Other Relevant Skills

Field Work

Compensation & Other Benefits

১) বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে, তবেক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

২) ১ মাস শিক্ষাধীন প্রশিক্ষণ (Apprenticeship Training) গ্রহণ করতে হবে, প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে।

৩) শিক্ষাধীন প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব পালন করতে হবে।

৪) সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে।

৫) বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

৬) স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে বীমা সুবিধা প্রদান করা হবে।

৭) সাপ্তাহিক ছুটি দুই দিন, এছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, দূর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি এবং সঙ্গরোধ ছুটি রয়েছে।

৮) ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিকে থাকার সুবিধা রয়েছে (প্রযোজ্য ও প্রাপ্যতা সাপেক্ষে)।

৯) কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা রয়েছে।

১০) বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ১,৬০০/- টাকা জ্বালানী ভাতা এবং ৫০০/- টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

১১) সংস্থার নিয়ম মোতাবেক বাই-সাইকেল, মোটর সাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণ নেয়ার সুবিধা রয়েছে।

১২) প্রার্থীকে অবশ্যই বাই-সাইকেল চালানো জানতে হবে, তবে মোটর সাইকেল চালানো জানা থাকলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

১৩) জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Anywhere in Bangladesh

To apply for this job email your details to apply@chakricircular.com