
Caritas Regional Office
Caritas Regional Office
Caritas Regional Office
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 6
- Age: 25 to 35 years
- Location: Feni
- Minimum Salary: Tk. 25000 (Monthly)
- Published: 18 May 2025
Requirements
Education
- HSC
- প্রার্থীকে কমপক্ষে এইচএসসি তবে স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
Additional Requirements
- Age 25 to 35 years
- মাঠ পর্যায়ে অবস্থান করে কাজ করার অভিজ্ঞতা ও মানসিকতা থাকতে হবে।
- ঘূর্ণিঝড়/ বন্যা আশ্রয়কেন্দ্রে জরুরী অবস্থা চলাকালীন পয়:নিষ্কাশন, আলো এবং সুরক্ষা সুবিধা/সহজীকরণ সম্পর্কিত চ্যালেঞ্জ সনাক্তকরণ এবং মূল্যায়ন পরিচালনায় সহায়তা করা।
- র্স্মাট/এনড্রয়েড ফোন থাকতে হবে এবং তা দক্ষতার সহিত চালনায় পারদর্শী হতে হবে।
- জীবিকা নির্বাহে বিপদাপন্ন পরিবারকে সহায়তা/পরামর্শ প্রদান/শেল্টার/ওয়াশ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, পরিবার জরীপ, সভা/সেমিনার/প্রশিক্ষণ আয়োজনসহ এবং পাড়া/গ্রাম পর্যায়ে প্রত্যন্ত এলাকায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- প্রার্থীকে সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ও যোগাযোগ রক্ষা করে কাজ করতে হবে।
- প্রার্থীকে সুস্পষ্টভাবে কথা বলা ও কোন বিষয় উপস্থাপন করার দক্ষতা থাকতে হবে।
- শেখার ও জানার আগ্রহ/মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীর দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- নারী এবং কর্ম এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- প্রার্থীকে অবশ্যই কারিতাস এর সুরক্ষা নীতিমালা, জেন্ডার সংবেদনশীলতা, শিশু সুরক্ষা নীতিমালাসহ সংস্থার সকল নীতিমালা অনুসরণ পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
Responsibilities & Context
কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের জন্য সমানভাবে কাজ করে। কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রæতিবদ্ধ। কারিতাস বিশেষভাবে বিপদাপন্ন (শিশু, নারী, বৃদ্ধ-বৃদ্ধা ইত্যাদি) জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষা বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্তবয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যে কোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্যসীমা নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শাস্তির আওতাভুক্ত।
কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের অধীন ফেনী জেলায় বন্যা ২০২৪-এ ক্ষতিগ্রস্ত জনগনের জন্য পুনরুদ্ধার সহায়তা কর্মসূচি/প্রকল্পটি – International Organization for Migration (IOM)- এর আর্থিক সহায়তায় ফেনী জেলার সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বাস্তবায়ন হবে। উক্ত প্রকল্পে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য স্থানীয় আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নে পদের নাম, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও শর্তাবলীসমূহ দেওয়া হলো।
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (৮ মাস)
কর্মস্থল: ফেনী জেলার ২টি (বন্যায় ক্ষতিগ্রস্ত) উপজেলা। (প্রকল্পের প্রয়োজনে উপজেলা পরিবর্তন হতে পারে
Employment Status
Full Time
Job Location
Feni
To apply for this job email your details to admin@chakricircular.com