সিকিউরিটি গার্ড

Universal Medical College & Hospital Ltd. (Ex Aysha Memorial Specialised Hospital Pvt. Ltd.)

Requirements

Education

  • Secondary

Experience

    • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): Diagnostic Centre, Group of Companies, Hospital

Additional Requirements

  • বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে এবং উচ্চতা পুরুষ 5-8″ এবং মহিলা 5-4″ ইঞ্চি হতে হবে।

Responsibilities & Context

  • প্রতিষ্ঠানের জান-মালের নিরাপত্তা নিম্চিত করা ।
  • সকল প্রকার মালামাল চুরি রোধকল্পে সর্বদা সজাগ দৃষ্টি রাখা এবং কোন প্রকার সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষনাৎ ঊর্ধতন কর্মকর্তাকে অবহিত করা।
  • রোজস্টার ভিত্তিতে ডিউটি করতে হবে (সকাল, বিকাল ও রাত) ।হাসপাতালের যে কোন কেবিন বা ওয়ার্ডের ডাক্তার রাউন্ড এর সময় দায়িত্ব প্রাপ্ত স্থানে সর্বদা সজাগ দৃষ্টি রাখা এবং সঠিক ভাবে দায়িত্ব পারন করা ।
  • কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ববর্তী গার্ড থেকে সকল প্রকার দায়িত্ব বুঝে নেওয়া এবং ডিউটি শেষ হওয়ার পর আগত গার্ডকে বুঝিয়ে দেওয়া।
  • প্রতিষ্ঠানে আগত এবং প্রতিষ্ঠান থেকে বের হওয়া মালামাল যথাযথ নথিভুক্ত করা ও সঠিকভাবে যাচাই করা।
  • কর্মস্থলে আগত ব্যক্তিবর্গের আসা-যাওয়ার সময়সূচি লিপিবদ্ধ করা
  • গেইট পাস ব্যতীত কোনকিছু বাহির ও ভিতর হতে আনা-নেওয়া না করতে দেয়া।
  • কোন কিছু সন্দেহজনক মনে হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
  • প্রতিষ্ঠানের আদব কায়দা ও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা।
  • দায়িত্ব প্রাপ্ত স্থানে অবস্থিত ব্যক্তি, যন্ত্রপাতি ও মালামালের নিরাপত্তা প্রদান করা।
  • দায়িত্ব প্রাপ্ত স্থানে যে কোন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা নিরাপত্তা ম্যানেজারকে জানানো।
  • যে কোন ধরনের সন্দেহভাজন ব্যক্তি/কর্মীকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে তল্লাশী করা।
  • উপরোক্ত দায়িত্ব ছাড়াও কর্তৃপক্ষ নির্দেশে যে কোন দায়িত্ব পালন করা ।

To apply for this job email your details to apply@chakricircular.com