
Dushtha Shasthya Kendra (DSK)
Dushtha Shasthya Kendra (DSK)
Dushtha Shasthya Kendra (DSK)
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 01
- Age: 30 to 45 years
- Location: Cox’s Bazar
- Minimum Salary: Tk. 59500 (Monthly)
- Experience: At least 3 years
- Published: 3 Dec 2024
Requirements
Education
- Masters
Experience
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s):
NGO, Development Agency, Micro-Credit
Additional Requirements
- Age 30 to 45 years
- এনজিওতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইজিন সংক্রান্ত নতুন নতুন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।
- PHAST (Participatory Hygiene & Sanitation Transformation) and RANAS (Risks, Attitudes, Norms, Abilities& Self-regulation) Approach সম্পর্কে ধারণা থাকতে হবে।
- জনস্বাস্থ্য বিশেষ করে পানি ও পয়ঃনিষ্কাশন সম্পর্কিত অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- ইংরেজীতে প্রতিবেদন তৈরী ও দাতা সংস্থার সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- স্কুল পর্যায়ে জাতীয় মানদন্ড পুরণে ত্রিষ্টার এ্যাপ্রোচ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওয়াশফিট এ্যাপ্রোচের মাধ্যমে কার্যক্রম পরিচালনার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- বিষয়ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
Responsibilities & Context
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে UNICEF সমর্থিত Implementation of climate-resilient WASH in Cox’s Bazar district through the promotion of total sanitation approaches include community & private sector engagement and Water Safety Plans (WSP) and wash in institutes under the GoB-UNICEF project (Lot-01) প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নিম্মলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের সময়কাল: ২৩ জুন ২০২৪ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত।
দায়িত্ব ও কর্তব্য:
- প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী উখিয়া উপজেলার সকল ইউনিয়নে মাঠ পর্যায়ে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা
- স্কুল পর্যায়ে ত্রি-ষ্টার এ্যাপ্রাচ এবং স্বাস্থ্যসেবাকেন্দ্রে ওয়াশফিট এ্যাপ্রোচ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করা । প্রশিক্ষণ পরবর্তী বাস্তবায়ন নিশ্চিত করতে ফলোআপ অব্যাহত রাখা।
- এসডিজি লেডার অনুযায়ী উখিয়া উপজেলাকে এসডিজি উপজেলা হিসাবে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা;
- উখিয়া উপজেলাকে ODF (Open defication Free) উপজেলা হিসাবে উন্নীত করা এবং Climate Resiliate WASH ব্যবস্থাপনা নিশ্চিত করা;
- প্রকল্পের মাসিক কর্মপরিকল্পনা তৈরি করা ও সে অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হওয়া;
- লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী প্রকল্পের সার্বিক পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় লক্ষ্য জনগোষ্ঠির অংশগ্রহণ নিশ্চিত করা;
- প্রকল্পের উন্নয়নের জন্য নিয়মিতভাবে সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করা এবং প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটরের কাজ তদারকি করা;
- নির্বাচিত স্কুলগুলোকে তিনতারকা পর্যায়ে উন্নীত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওয়াশফিট এ্যাপ্রোচ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় ফাইল/কাগজপত্র সংরক্ষণ করা,ওয়াশ ফান্ড নিশ্চিত করা;
- স্কুল, কমিউনিটি ক্লিনিক/স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে ওয়াশ ফ্যাসিলিটি স্থাপনে সদস্য নির্বাচন,স্থান নির্বাচন, নির্মাণ কাজ তদারকি করা এবং শতভাগ মানসম্মত স্থাপনা নির্মাণ ও ব্যবহার নিশ্চিত করা;
- প্রকল্পের উপকারভোগীদের দক্ষতা/সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুত ও প্রয়োজনানুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের হাইজিন বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ পরিচালনা করা;
- কর্ম এলাকায় বিভিন্ন প্রতিনিধি ও অন্যান্য উপকারভোগীদের সাথে যোগাযোগ ও সমন্বয় করা।
- কমিউনিটি, স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হাইজিন প্রমোশনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা, পানি, পয়:নিষ্কাশন ও হাইজিন বিষয়ে চাহিদা তৈরী এবং অবস্থার ইতিবাচক পরিবর্তন করা. নিয়মিত মাঠ পরিদর্শন করা, সমস্যা চিহ্নিত করা, ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে সমাধানে উদ্যোগ গ্রহণ করা;
- মাসিক সভায় অংশগ্রহণ করা, মাস শেষে মাঠ পর্যায়ের কার্যক্রম প্রতিবেদন প্রস্তুত করা;
- সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয়ে কাজ করা।
Skills & Expertise
Hygiene promotion
Compensation & Other Benefits
বেতন: সর্বসাকুল্যে মাসিক ৫৯,৫০০/-(বেতন ৫৫,০০০/-, যাতায়াতভাতা ৩,৬০০/-, মোবাইল ৯০০)-। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Cox’s Bazar
To apply for this job email your details to admin@chakricircular.com
