
RTL Bangladesh
Requirements
Education
- Bachelor/Honors
Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Call Center, Direct Selling/Marketing Service Company, Embassies/Foreign Consulate, Financial Consultants, Immigration and Education Consultancy Service, Immigration/Visa Processing
- Freshers are also encouraged to apply.
Additional Requirements
- Age 25 to 37 years
- Only Female
বিশেষ নির্দেশনা :
- RTL Immigration & Visa Advisory কোনো সাধারণ কনসালটেন্সি প্রতিষ্ঠান নয়।
- আমরা একটি স্বীকৃত, পেশাদার এবং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যেখানে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং মানুষের প্রতি সম্মান সর্বোচ্চ গুরুত্ব পায়।
- এই পদের জন্য আবেদনকারীর ভদ্রতা, শিষ্টাচার, আন্তরিকতা এবং পেশাদার আচরণ বাধ্যতামূলক।
- আমাদের ক্লায়েন্ট, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে সম্মানজনক ও ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে হবে।
আমরা এমন একজন প্রার্থী খুঁজছি যিনি—
- মার্জিত ও পরিপাটি ব্যক্তিত্বের অধিকারী
- বিনয়ী, ধৈর্যশীল এবং সেবামূলক মানসিকতার
- ওপেন-মাইন্ডেড ও ইতিবাচক চিন্তাধারার
- মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম
- একটি আন্তর্জাতিক টিমের অংশ হিসেবে দায়িত্বশীলভাবে কাজ করতে আগ্রহী
গুরুত্বপূর্ণ:
- RTL Immigration & Visa Advisory তার সুনাম, নৈতিকতা এবং পেশাদার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
- যেসব আবেদনকারীর পূর্ববর্তী কর্মজীবনে গুরুতর পেশাগত অসদাচরণ, প্রতারণা, অসততা, অনৈতিক কার্যকলাপ, অথবা কোনো ব্ল্যাকলিস্টেড, বিতর্কিত বা সুনামহীন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ইতিহাস রয়েছে, তাদের আবেদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
- আমরা শুধুমাত্র সৎ, দায়িত্বশীল, দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিদের আমাদের টিমে স্বাগত জানাই।
Responsibilities & Context
NO STUDENT PLEASE, NO PART TIMER
RTL Immigration & Visa Advisory একটি আন্তর্জাতিক মানের শিক্ষা, ইমিগ্রেশন ও ভিসা পরামর্শক প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থী, অভিভাবক এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের সেবা প্রদান করে থাকি। আমাদের ক্রমবর্ধমান টিমে যোগদানের জন্য একজন স্মার্ট, ভদ্র, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নারী Reception & Front Desk Executive খুঁজছি।
দায়িত্বসমূহ:
- অফিসে আগত শিক্ষার্থী, অভিভাবক ও ক্লায়েন্টদের আন্তরিকভাবে স্বাগত জানানো।
- রিসেপশন ও ফ্রন্ট ডেস্ক সুষ্ঠুভাবে পরিচালনা করা।
- ফোন কল রিসিভ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
- অ্যাপয়েন্টমেন্ট ও ভিজিটর ম্যানেজমেন্ট।
- বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে ক্লায়েন্টদের সঠিক সেবা নিশ্চিত করা।
- অফিসের সাধারণ প্রশাসনিক কাজে সহায়তা করা।
- ভিজিটর রেজিস্টার ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠানের ইতিবাচক ও পেশাদার ইমেজ বজায় রাখা।
To apply for this job email your details to apply@chakricircular.com