পরিবীক্ষণ কর্মকর্তা (কর্মী স্তর-৯)

Dushtha Shasthya Kendra (DSK)

Dushtha Shasthya Kendra (DSK)

Dushtha Shasthya Kendra (DSK)

Follow

More jobs from this company

Summary

  • Vacancy: 01
  • Age: 40 to 45 years
  • Location: Sunamganj
  • Minimum Salary: Tk. 61863 (Monthly)
  • Experience: At least 3 years
  • Published: 20 Nov 2024

Requirements

Education

  • Masters
  • কৃষি/পরিসংখ্যান/ ডেভেলপমেন্ট স্টাডিজ এ স্নাতকোত্তর।

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s):
    NGO, Development Agency, Micro-Credit

Additional Requirements

  • Age 40 to 45 years

এনজিওতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর Data Collection, Compilation, Data Analysis, Reporting & Documentation, Logical Fram work সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তথ্য প্রযুক্তিভিত্তিক ডাটা বেইজ তৈরি, KOBO Tools, SPSS জানা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

অন্যান্য যোগ্যতা:

  • স্থানীয় প্রশাসন (উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ, মৎস ও প্রাণী সম্পদ কর্মকর্তা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ ও জেলা প্রশাসক ইত্যাদি), সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি এবং দাতা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়সাধনের দক্ষতা থাকতে হবে।
  • ইংরেজীতে প্রতিবেদন তৈরী ও দাতা সংস্থার সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
  • বিষয়ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Responsibilities & Context

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে BRAC সমর্থিত Integrated Food Security and Agricultural Resilience Program for Flood-Affected Smallholder Farmers in Sunamganj (USAID Bangladesh-America Maitree Project) প্রকল্পে সুনামগঞ্জ জেলায় নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে। প্রকল্পের সময়কাল: নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। 

দায়িত্ব ও কর্তব্য:

১। এমএন্ডই ফ্রেমওয়ার্ক তৈরী:

  • প্রকল্পের কার্যক্রম, আউটপুট, ফলাফল এবং প্রভাব ট্র্যাক করতে এমএন্ডই ফ্রেমওয়ার্ক এবং সিস্টেম তৈরী করা।
  • প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণের জন্য মূল কর্মক্ষমতা সূচক (KPIs) এবং বেঞ্চমার্ক নিরুপন করা।
  • এমএন্ডই ফ্রেমওয়ার্ক দাতা সংস্থার প্রয়োজনীয়তা, প্রকল্পের লক্ষ্য এবং সাংগঠনিক উদ্দেশ্য এর সাথে সমরূপ করা।

২। ডেটা সংগ্রহ এবং ব্যবস্থাপনা:

  • পরিমাণগত এবং গুণগত ডেটা সংগ্রহের জন্য ডেটা সংগ্রহের সরঞ্জাম, সমীক্ষা এবং পদ্ধতিগুলি ডিজাইন করা।
  • নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে ফিল্ড থেকে ডেটা সংগ্রহ, এন্ট্রি এবং বৈধতা তত্ত্বাবধান করা।
  • সংরক্ষণ, পরিচালনা এবং বিশেষণের জন্য ডেটাবেইজগুলি বিকাশ এবং বজায় রাখা।

৩। ডেটা বিশ্লেষণ এবং রিপোর্টিং:

  • উদ্দেশ্য এবং সূচকগুলির বিরুদ্ধে প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করতে এমএন্ডই ডেটা বিশ্লেষণ করা।
  • প্রকল্পের উন্নতির জন্য অনুসন্ধান, প্রবণতা এবং সুপারিশসহ এমএন্ডই প্রতিবেদন প্রস্তুত করা ।
  • এমএন্ডই প্রতিবেদনসমুহ দাতা, ব্যবস্থাপনা এবং অন্যান্য স্টেকহোল্ডার এর নিকট সময়মত দাখিল করা।

৪। প্রকল্প পরিবীক্ষণ:

  • প্রকল্প কার্যক্রম নিরীক্ষণ, অগ্রগতি মূল্যায়ন, এবং চ্যালেঞ্জ চিহ্নিত করতে নিয়মিত মাঠ পরিদর্শন পরিচালনা করা।
  • কার্যক্রমগুলি বিদ্যমান পরিকল্পিত সময়সূচীতে এবং সুযোগের মধ্যে যেন রয়েছে তা নিশ্চিত করে প্রকল্পের মাইলফলক এবং টাইমলাইনগুলি ট্র্যাক করা।
  • পরিবীক্ষণের ফলাফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ব্যবস্থাপনাকে চালনার জন্য প্রকল্প দলকে ফিডব্যাক প্রদান করা।

৫। প্রকল্পের প্রভাব মূল্যায়ন:

  • কার্যক্রমের সার্বিক প্রভাব এবং ফলপ্রসূতার মূল্যায়নের জন্য মধ্য-মেয়াাদী এবং প্রকল্পের শেষের মূল্যায়ন পরিকল্পনা এবং পরিচালনা করা।
  • প্রকল্পের নকশা, কৌশল সমন্বয়, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য মূল্যায়নের ফলাফলগুলি ব্যবহার করা।
  • স্বাধীন মূল্যায়ন পরিচালনা করার জন্য প্রয়োজন হলে বাহির হতে নিয়োজিত হয়ে মূল্যায়নকারীদের সাথে সহযোগিতা করা।

৬। সক্ষমতা তৈরী:

  • এমএন্ডই ধারণাপত্র, টুল ভাল চর্চা এর উপর প্রকল্প স্টাফ ও স্থানীয় অংশীদারদেরকে প্রশিক্ষণ প্রদান করা।
  • ঠিকভাবে ডেটা সংগ্রহ, পরিচালনা এবং রিপোর্ট করার জন্য ফিল্ড টিমের ক্ষমতা তৈরি করা।
  • এমএন্ডইর কার্যক্রম-এর ফলপ্রসু বাস্তবায়নের নিশ্চিত করতে চলমান সহাযোগীতা এবং পরামর্শ প্রদান করা।

৭। ডকুমেন্টেশন এবং জ্ঞান ব্যবস্থাপনা:

  • প্রকল্পের কার্যক্রম থেকে শেখা পাঠ, সর্বোত্তম অনুশীলন এবং সাফল্যের গল্প নথিভুক্ত করা।
  • প্রকল্পের সাফল্য এবং অন্তর্দৃষ্টি প্রদর্শনের জন্য কেস স্টাডি, সংক্ষিপ্ত বিবরণ এবং অন্যান্য উপকরণ তৈরি করা।
  • সমস্ত এমএন্ডই ডেটা, প্রতিবেদন ও জিনিস যথাযথ ডকুমেন্টেশন এবং সংরক্ষণাগার নিশ্চিত করা।

৮। স্টেকহোল্ডার সম্পৃক্তকরণ এবং সমন্বয়:

  • প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নে এমএন্ডই কার্যক্রম অন্তর্ভূক্ত করা হয়েছে এটা নিশ্চিত করতে প্রকল্প দল, স্থানীয় অংশীদার এবং স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করা।
  • ফিডব্যাক সংগ্রহ করতে এবং কার্যক্রমের প্রাসঙ্গিকতা এবং প্রভাব মূল্যয়ন করতে সুবিধাভোগী এবং জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হওয়া।

৯। ধারাবাহিক প্রগ্রেস:

  • নিয়মিতভাবে কর্মকান্ডের কার্যকারিতা বাড়ানোর জন্য এমএন্ডই সিস্টেম, সরঞ্জাম এবং পদ্ধতিগুলি পর্যালোচনা এবং আপডেট করা।
  • এমএন্ডই প্রক্রিয়াগুলির মধ্যে দুর্বলতা চিহ্নিত করা, সমাধান করা, এবং উন্নতির জন্য সুপারিশ করা ।
  • অন্তর্দৃষ্টি এবং অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে শেখার এবং ক্রমাগত উন্নতির সংস্কৃতি গডে তোলা।

১০। সমন্বয় ও প্রতিবেদন:

  • নিয়মিত মাসিক সভায় অংশ গ্রহন, টাইম সীট মেইনটেইন, প্রতিবেদন তৈরী ও দাখিল করা।

Compensation & Other Benefits

    বেতন ভাতা সর্বসাকুল্যে ৬১,৮৬৩/- এছাড়া যাতায়াত ভাতা ৩,০০০/- এবং মোবাইল ভাতা ৯০০/- প্রযোজ্য হবে।

    অন্যান্য সুবিধাদি:

    দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), স্বাস্থ্যসেবা প্রযোজ্য হবে।

    Workplace

    Work at office

    Employment Status

    Full Time

    Job Location

    Sunamganj

    Source link

    To apply for this job email your details to admin@chakricircular.com