রিজিওনাল ম্যানেজার (আরএম)

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট)

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট)

 

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট)

Follow

Summary

  • Vacancy: 5
  • Age: at most 50 years
  • Location: Chandpur, Cumilla …
  • Minimum Salary: Tk. 45000 (Monthly)
  • Experience: At least 2 years
  • Published: 22 Mar 2025

 

Requirements

Education

  • Bachelor/Honors
  • যে কোন বিষয়ে স্নাতক /স্নাতকোত্তর।

Experience

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s):
    NGO

Additional Requirements

  • Age at most 50 years
  • অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
  • ক্ষুদ্রঋণ কর্মসূচীতে পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে “রিজিওনাল ম্যানেজার (আরএম)” হিসেবে নূন্যতম ০২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে।
  • মনিটরিং এবং তত্ত্বাবধানের দক্ষতা থাকতে হবে।
  • সংস্থার ব্যবসায়িক পরিকল্পনা, বাজেট প্রস্তুতি, ও কৌশল নির্ধারণ এবং বাস্তবায়নে দক্ষ হতে হবে।
  • প্রার্থীদের সকল ধরনের আইটি ইক্যুপমেন্ট চালনায় পারদর্শী হতে হবে যেমন- মাইক্রোফিন ৩৬০ ও কম্পিউটার বিষয়ে (MS Word, MS Excel, Internet, E-mail etc.) পারদর্শী হতে হবে ।
  • নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
  • শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দক্ষতা থাকতে হবে।
  • দ্বন্দ্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
  • SWOT বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে।
  • প্রোগ্রাম এবং কর্মীদের মূল্যায়ন দক্ষতা থাকতে হবে।
  • বিভিন্ন পরিস্থিতিতে অভিযোজন দক্ষতা থাকতে হবে।
  • ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় রিপোর্ট লেখার ক্ষমতা থাকতে হবে।
  • মোটর সাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
  • চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।
  • সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
  • প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন।

Responsibilities & Context

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশোর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯) এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত। সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) ও নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে “রিজিওনাল ম্যানেজার (আরএম)” পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।

দায়িত্ব ও কর্তব্যসমুহঃ-

  • সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কর্ম এলাকায় অবস্থিত এরিয়া অফিস, শাখা অফিসসহ মাঠ পরিদর্শন নিয়মিত করা এবং হিসাব নিকাশ অর্থাৎ ক্যাশ বুক, লেজার বুক, ভাউচার, নগদ টাকা ও ব্যাংক লেনদেন, ট্রায়াল ব্যালান্স, আয়-ব্যয় হিসাব, ক্রয় রশিদ ও বিল পেমেন্ট, ব্যালান্স সীট এবং এ সম্পর্কিত অন্যান্য রেজিষ্টার ও সাবসিডিয়ারী রেজিষ্টার পরিদর্শন করা এবং পরিদর্শন প্রতিবেদন তৈরী করা।
  • এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এবং ফিল্ড অফিসারদের কাজ পরিচালনা ও সমন্বয় করা;
  • সদস্যদের নিয়ে দল গঠন, প্রশিক্ষণ, দলীয় সভা, দলের স্বীকৃতি, ঋণের কিস্তি এবং সঞ্চয় আদয়কালে যথাযথভাবে মনিটরিং করা এবং সংস্থার স্বার্থে প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা করা।
  • এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এবং ফিল্ড অফিসারগণ সংস্থার নীতিমালা এবং প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকেবহাল তা নিশ্চিত করা;
  • সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রোগ্রাম/ অডিট/ মনিটরিং/ একাউন্টস এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করা;
  • প্রাথমিক দলীয় তালিকা পর্যালোচনা করা এবং ফীডব্যাক দেওয়া;
  • দলীয় সদস্যদের বাড়ী পরিদর্শন করে তাদের Well-being অবস্থা জানা; সদস্যদের সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্যপদ অনুমোদন দেয়া;
  • ঋণের জন্য আবেদনকারীর দেয়া তথ্য বাড়ী পরিদর্শন করে যাচাই করা;
  • ঋণের জন্য এরিয়া/শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা;
  • প্রত্যেক ঋণগ্রহীতার বাড়ী নিয়মিত পরিদর্শন করে সংশিষ্ট কাগজপত্র যাচাই করা;
  • এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এবং ফিল্ড অফিসারদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাকে সহায়তা করা;
  • সমগ্র জোন-এর বিভিন্ন কাগজত্রের পোষ্টিং দেয়া ;
  • এরিয়ার, শাখার সকল ষ্টাফের দৈনন্দিন কাজকর্ম সম্পাদন নিশ্চিত করা;
  • এরিয়ার, শাখার ষ্টাফদের দৈনন্দিন হাজিরা ও ছুটি যথাযথভাবে রেকর্ড করা;
  • লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র তৈরীতে এরিয়ার, শাখার ষ্টাফদের -কে সহায়তা করা;
  • ঋণগ্রহণকারী সদস্যদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড প্রত্যক্ষ করার জন্য মাঝে মাঝে মাঠ পর্যায়ে পরিদর্শন করা;
  • দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা;
  • বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী করা;
  • সদস্যদের যথাসময়ে ঋণ বিতরণ নিশ্চিত করা;
  • স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা;
  • ঋণ গ্রহণকারীদের সফলতা সংগ্রহ ও হেড অফিসে জমা দেয়া;
  • নিয়মিত সদস্যদের নিকট থেকে ঋণ পরিশোধের কিস্তির টাকা আদায়ের জন্য এরিয়ার, শাখার ষ্টাফদের কে যৌথ মাঠ পরিদর্শন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা;•
  • ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা;কর্মীদের মান উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • আর্থিক অনিয়ম নিয়ন্ত্রণের জন্য কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি কর্মীদের মধ্যে দলগত কাজকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • নিরীক্ষাকালীন প্রাপ্ত অসঙ্গতি সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে কিনা তা ফলোআপ দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা।
  • সংস্থার নীতিমালা ও প্রতিটি অফিস সার্কুলার সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, সংরক্ষণ করা এবং তা বাস্তবায়ন করা।
  • কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।

উপরোক্ত কার্যাবলী ছাড়াও নির্বাহী আদেশে বিশেষ দায়িত্ব পালন এবং সংস্থার মূল্যবোধর প্রতি লক্ষ্য রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করা।

সাধারণ নিয়মাবলীঃ

  • অফিসের সময়সূচি মেনে চলা।
  • দিনের কাজ দিনের মধ্যে শেষ করা।
  • দায়িত্ব ও আন্তরিকতার সাথে কাজ সম্পাদন করা।
  • সংগঠনের নীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
  • বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় লিঙ্গ সংবেদনশীল হওয়া।
  • সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব পালনের মানসিকতা থাকা।

Skills & Expertise

Project Management

SWOT Analysis

Compensation & Other Benefits

বেতন-শিক্ষানবীশ কাল (৬) মাস ৪৫,০০০/- টাকা, স্থায়ী করনের পর ৫০,৯৬০/- টাকা (আলোচনা সাপেক্ষে)।

সুযোগ সুবিধাদি- Mobile bill, Performance bonus, Provident fund, Gratuity, Festival Bonus: বছরে ৩টি । শাখায় ফ্রি একক আবাসন সুবিধা। মোবাইল বিল প্রদান করা হবে। কিলোমিটার প্রতি ৪.০০ টাকা হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান। উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা প্রদান করা হবে, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ৩টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম দুই সন্তান প্রর্যন্ত ২০০০ টাকা (দুই হাজার) করে মোট ৪০০০ (চার হাজার) টাকা শিক্ষা ভাতা পাবেন। এ ছাড়াও..

  • সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্র বার ও শনি বার)।
  • প্রি চিকিৎসার সুবিধা রয়েছে।

Employment Status

Full Time

Gender

Only Male

Job Location

Chandpur, Cumilla, Feni, Lakshmipur, Noakhali

Source link

To apply for this job email your details to admin@chakricircular.com