প্রজেক্ট কোঅর্ডিনেটর

Gana Unnayan Kendra (GUK)

Requirements

Education

  • Masters

Experience

    • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Additional Requirements

  • Age At least 45 years
  • মানবাধিকার, লিঙ্গসমতা এবং সামাজিক অর্ন্তভুক্তি বিষয়ক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা;
  • এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ও ইমেইলে পারদর্শীতা;
  • ঘনঘন সরেজমিনে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের সক্ষমতা;
  • উল্লিখিত পদে মোটরসাইকেল চালানো ব্যধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Responsibilities & Context

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক BMZ & NETZ Bangladesh এর সহযোগিতায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তিন বছর ছয় মাস মেয়াদী “Empowering young and adult multipliers for advancing human rights, gender equality and social inclusion in Bangladesh (AHIMSA)” শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে।

Job Responsibilities:

  • প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল অর্জনে নেতৃত্ব প্রদান;
  • প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতকরণ;
  • প্রকল্পের সকল কর্মীর সক্ষমতাবৃদ্ধিতে সহযোগিতা করা, তাদের কাজের নিয়মিত পরীবিক্ষণ ও নেতৃত্ব প্রদান;
  • প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ;
  • দাতা সংস্থার সাথে যোগাযোগ এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতিবেদন (মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ইত্যাদি) প্রস্তুত করণ;
  • প্রকল্পের বিভন্ন অর্জন ও প্রয়োজনীয় কাজের যথাযথ ডকুমেন্টেশন করা;
  • প্রকল্প এলাকায় বিভিন্ন পর্যায়ে মানবাধিকার দল গঠন ও কার্যকর পরিচালনা করা ও এসকল কাজ বাস্তবায়নে সহকর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান;
  • অহিংসা, দ্বন্দ্ব রূপান্তর, এবং মৌলিক মানবাধিকারসহ প্রকল্প কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে প্রকল্পের কর্মী, ও লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করা;
  • জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান মেলা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, সংলাপ সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন ও পরিচালনা করা;
  • স্থানীয় কতৃপক্ষের সাথে কার্যকর সম্পর্ক স্থাপন ও যৌথ কর্মসূচী বাস্তবায়ন করা;
  • মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ চিহ্নিত করা এবং এগুলোর প্রেক্ষাপটে উপযুক্ত ও বাস্তবসম্মত প্রতিরোধ ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা;
  • জাতীয় পর্যায়ে গবেষণা, নীতি সংলাপ সভা ও সেমিনার আয়োজনে সহযোগিতা প্রদান করা;
  • সংস্থা/সুপারভাইজার কর্তৃক প্রদানকৃত সকল কাজের সফল বাস্তবায়ন করা।

To apply for this job email your details to apply@chakricircular.com