Social and Economic Enhancement Programme (SEEP)
Requirements
Education
- Masters
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (আবশ্যক)।
- একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Additional Requirements
- Age At most 40 years
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
Responsibilities & Context
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
Job Context:
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ:
- ভর্তি, পরিশোধ ও সঞ্চয়সহ সকল রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
- ঋণ বিতরণের পূর্বে ফরম, দলিলাদি, ছবি ও সদস্যের তথ্য যথাযথভাবে যাচাই করা।
- স্টক, বেতন, ছুটি, নগদ ও চেক ইস্যু রেজিস্টার হালনাগাদ রাখা।
- দৈনিক হিসাব সম্পন্ন, ক্যাশ মিলানো ও যাচাইকারীর স্বাক্ষর নিশ্চিত করা।
- অনুমোদিত রিকুইজিশন অনুযায়ী ব্যাংক লেনদেন সম্পন্ন করা।
- অটোমেশন সিস্টেম থেকে রিপোর্ট সংগ্রহ, জেনারেল লেজার ও রেজিস্টারের সাথে মিলিয়ে দেখা এবং প্রয়োজন অনুযায়ী ক্লোজ করা।
- মাসিক ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা।
- সংস্থার নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।
To apply for this job email your details to apply@chakricircular.com