Medical Assistant – Nurse

Quranic Treatment BD

Requirements

Education

  • HSC in Science
  • Diploma
  • নার্সিং / ইউনানী / মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ডিপ্লোমা
  • ননমেডিক্যাল জেনারেল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরাও এপ্লাই করতে পারবেন। তাদেরকে আমরা নূন্যতম প্রশিক্ষন দিয়ে এর পরে নিয়োগ প্রদান করবো। সেক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি পাস
  • হিজামা ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

Additional Requirements

  • Age 20 to 25 years
  • Only Female
  • অভিজ্ঞতার প্রয়োজন নেই
  • নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন
  • নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে

প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা

  • পর্দানশীল হতে হবে
  • নিকাব বাধ্যতামূলক
  • নামাজী ও পরহেজগার হতে হবে
  • সততা, আমানতদারিতা ও দায়িত্ববোধ থাকতে হবে
  • স্পষ্টভাষী, ধৈর্যশীল ও ম্যাচিউরড হতে হবে
  • মহিলা পেশেন্টদের সাথে ভদ্র, আন্তরিক ও পেশাদার আচরণ করতে হবে
  • দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা থাকতে হবে
  • ন্যূনতম ৩ বছর প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা থাকতে হবে
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার অভ্যাস থাকতে হবে

Responsibilities & Context

পদবী: মেডিক্যাল এসিস্ট্যান্ট (নার্স)/হিজামা থেরাপীস্ট

কর্মঘণ্টা: সকাল ৯টা – সন্ধ্যা ৭টা

কর্মস্থল: রুপনগর আবাসিক, মিরপুর, ঢাকা ।

চাকরির প্রেক্ষাপট

Quranic Treatment BD-তে মহিলা পেশেন্টদের জন্য রুকইয়াহ, হিজামা ও সংশ্লিষ্ট থেরাপি সেবা প্রদানের লক্ষ্যে একজন পর্দানশীল, দায়িত্বশীল, সততা ও আমানতদারিতার গুণসম্পন্ন হিজামা থেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

এই পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

দায়িত্বসমূহ

  • শুধুমাত্র মহিলা পেশেন্টদের সাথে কাজ করা
  • মহিলা পেশেন্টদের রুকইয়াহ ও হিজামা বিষয়ে প্রাথমিক কাউন্সেলিং প্রদান করা
  • প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হিজামা সেশন পরিচালনা করা
  • তাদমির সেশন পরিচালনায় সহায়তা ও দায়িত্ব পালন করা
  • পেশেন্টের গোপনীয়তা, সম্মান ও নিরাপত্তা বজায় রাখা
  • থেরাপি সেশনের পূর্বপ্রস্তুতি, প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত ও পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা
  • সিনিয়র থেরাপিস্ট/সিনিয়র রাকী/ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা
  • দৈনন্দিন কাজের রিপোর্ট যথাযথভাবে প্রদান করা
  • প্রতিষ্ঠানের শৃঙ্খলা, আদব ও ইসলামিক পরিবেশ বজায় রাখা

কর্মঘণ্টা

  • সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

To apply for this job email your details to apply@chakricircular.com